editor
প্রকাশিত: 4:17 PM, February 27, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের অযুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথমসারির ক্রিকেটাররা।জেসন হোল্ডার, সাই হোপ, হেটমায়ারদের মতো তারকারা এ সফর থেকে নাম সরিয়ে নেন। এমন পরিস্থিতিতে উইন্ডিজ দলে সুযোগ পান কাইল মেয়ার্স, এনক্রুমা বোনার, জার্মেইন ব্ল্যাকউডরা। বাংলাদেশ সফর করে শ্রীলংকা সিরিজের জন্য জাতীয় দলের হয়ে ফের মাঠে নামতে ইচ্ছুক জেসন হোল্ডাররা।সফরে পূর্ণ শক্তির দলকেই পাঠাতে চায় উইন্ডিজ বোর্ড। লংকানদের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের দীর্ঘ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এ স্কোয়াডে ডাক পেয়েছেন ৪১ পেরিয়ে যাওয়া ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইল।অথচ সবার ধারণা ছিল, আন্তর্জাতিকের পাঠ চুকিয়ে ফেলেছেন গেইল। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে।কিন্তু সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে লংকা সিরিজ দিয়েই মাঠে ফিরছেন ‘ইউনিভার্স বস’। আগামী ৩ থেকে ৭ মার্চ হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে তাণ্ডব দেখাতে পারেন গেইল। বিশ্লেষকদের মতে, গেইল বলেই এটা সম্ভব হয়েছে। গেইল বলেই হয়তো তার এতো কদর। তাকে এখনও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মনে করে উইন্ডিজ বোর্ড।ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে গেইল সবশেষ খেলেছিলেন ২০১৯ সালের শুরুতে। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গেইল।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,