editor
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু: আহত ১
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ও এক কিশোরী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তিরা হলেন- জেলার মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের দুগনুই গ্রামের ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬) ও মুকলিব আলীর ছেলে সাইদুর মিয়া (৩০)। তারা দুজন আপন চাচাতো ভাই। আহত কিশোর নাম- ছোট্ট মনি (১৫)।
আজ সোমবার ( ২৩ আগষ্ট) রাত ৭টায় এলাকার লোকজন হাওর থেকে মৃত দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্র জানা গেছে- প্রতিদিনের মতো আজ সোমবার (২৩ আগষ্ট) বিকেলে জেলার মধ্যনগর উপজেলার দুগনুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অবস্থিত কাইলানীর হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যায় জেলে সাইদুর মিয়া, তার মেয়ে কিশোরী ছোট্ট মনি ও চাচাতো ভাই রাকিব মিয়া।
সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় বজ্রপাতে শিকার হয়ে জেলে সাইদুর মিয়া ও রাকিব মিয়া নৌকা থেকে হাওরের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। আর এঘটনায় কিশোরী ছোট্ট মনি আহত হয়। পরে সে কোন রকম নৌকা চালিয়ে তার বাড়িতে গিয়ে এঘটনাটি তার মাকে জানায়।
পরে তার আত্মীয় স্বজনরা এলাকা লোকজনকে নিয়ে হাওরের পানিতে খোঁজখুজি করে জেলে সাইদুর মিয়া ও তার চাচতো ভাই রাকিব মিয়াকে উদ্ধার করে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
4 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
6 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা