editor

প্রকাশিত: 6:15 PM, September 14, 2024

বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না সালাউদ্দিন

বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না সালাউদ্দিন

অবশেষে বাফুফেতে শেষ হতে চলেছে কাজী সালাউদ্দীন অধ্যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করবেন না তিনি।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে কাজী সালাউদ্দিন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। অবশ্য কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন সালাউদ্দিন। তবে আজ জানিয়েছেন, পারিবারিক কারণে আসন্ন নির্বাচনে লড়বেন না তিনি।

এবার সরে দাঁড়ানোয় পরবর্তীতে আর নির্বাচন করতে পারবেন না সালাউদ্দিন। কারণ বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী ৭২ বছরের পর কেউ নির্বাচন করতে পারবেন না। সালাউদ্দিনের বর্তমান বয়স ৭১ বছর।

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছিলেন সাবেক ফুটবলারদের একটি অংশ, দেশের ফুটবলের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আলট্রাস সহ সমর্থকরা।

বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছেন তারা। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানান সাবেক ফুটবলার ও সংগঠকরা। সবমিলিয়ে নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি।

এতকিছুর পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সালাউদ্দিন। তবে আজ নির্বাচন না করার কথা জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমি শেষ ১৬ বছর বাফুফের সভাপতি ছিলাম। এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।

আপনাদের সঙ্গে আমি ১৬ বছর কাজ করেছি। অনেক কিছুই হয়েছে। আমি কিছু মনে রাখছি না। আপনারাও মনে কিছু রাখবেন না আশা করি। আমি আগামী নির্বাচনে অংশ নেবো না। আগামীতে যারা বাফুফে পরিচালনা করবেন তারা আরও ভালো করবেন, ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই আমার প্রত্যাশা। ‘

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিদায়বেলায় এটা সুখস্মৃতি হয়ে থাকবে বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন , ‘সাফ অনূর্ধ্ব-২০ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। শেষ এই ভালো স্মৃতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,