editor

প্রকাশিত: 4:45 PM, March 8, 2021

পন্তের সেই রিভার্স সুইপের প্রশংসা ইংলিশ অধিনায়কের মুখে

পন্তের সেই রিভার্স সুইপের প্রশংসা ইংলিশ অধিনায়কের মুখে

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের চতুর্থটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত।ইংলিশ বোলারদের সামনে যখন রোহিত-অজিঙ্কারা একের পর এক ধরাশায়ী, শূন্য রানে ফিরেছেন অধিনায়ক কোহলি; তখন ব্যাট হাতে নেমেই কিংবদন্তি ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনকে পাড়ার বোলারের মতো মোকাবিলা করেছেন পন্ত।‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ দর্শনে বিশ্বাসী ভারতের এই তরুণ কিপার-ব্যাটসম্যান রিভার্স সুইপও খেলেছেন টেস্টে ৬০০ উইকেটশিকারি অ্যান্ডারসনের বিপক্ষে। এমন চাপের মুখেও সাবলীল ব্যাটিংয়ে ১১৮ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন পন্ত।ব্যক্তিগত ৮৯ রানের মাথায় জিমি অ্যান্ডারসনের এক ক্ষুরধার ডেলিভারিকে হাঁটু গেড়ে বসে রিভার্স সুইপ করেন পন্ত,  যা প্রথম স্লিপের মাথার ওপর দিয়ে বাউন্ডারি স্পর্শ করে। পন্তের এমন ব্যাটিং প্রদর্শনে অবাক হয়েছেন খোদ ইংলিশ দলের অধিনায়ক জো রুট।পন্তের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের চতুর্থ টেস্ট হাতছাড়া হয়েছে বলে মনে করেন তিনি।ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে জো রুট বলেন, ‘ঋষভ যেভাবে ব্যাট করেন, তাতেকোনো বোলারের পক্ষে তার ওপরে চাপ তৈরি করাটা খুব কঠিন হয়ে পড়ে।  টেস্টে ছয়শর বেশি উইকেটশিকারি পেসারের বিপক্ষে নির্ভয়ে রিভার্স সুইপ মেরেছেন তিনি। এটি সত্যি অসাধারণ এক স্কিল। এমন শট খেলতে ব্যাটসম্যানকে অত্যন্ত সাহসী হতে হয়।’ পন্তের এমন ব্যাটিং স্টাইলই সেদিন তাকে সাফল্য এনে দিয়েছে এবং ভারতকে বড় লিড এনে দিয়েছে বলে মনে করেন ইংলিশ অধিনায়ক।পন্তের প্রশংসায় জো রুট আরও বলেন, ‘পন্তকে দমিয়ে রাখাটা খুব কঠিন কাজ। বিপক্ষের বোলারদের অ্যাটাক করার অসাধারণ একটা ক্ষমতা আছে তার। একটা সময় ম্যাচে আমরা সমানে সমানে লড়াই করছিলাম। কিন্তু ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সব শেষ করে দিল ঋষভ পন্ত। ওদের ওই জুটি আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়।

(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,