editor

প্রকাশিত: 2:33 PM, May 13, 2021

জুভেন্টাসে গোলের সেঞ্চুরি করে রোনালদোর ইতিহাস!

জুভেন্টাসে গোলের সেঞ্চুরি করে রোনালদোর ইতিহাস!

অনলাইন ডেস্ক
রেকর্ডের ‘বরপুত্র’ বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সিআর সেভেন মাঠে নামেনই যেন ফুটবলের রেকর্ড বইটা ওলটপালট করতে। ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার (১২ মে) রাতে সস্যুলোরের মুখোমুখি হয়েছিল তার দল জুভেন্টাস। এ ম্যাচেও নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। প্রথম খেলোয়াড় হিসেবে জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোলের সেঞ্চুরি করলেন তিনি!

জুভেন্টাসের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্রুততম ১০০ গোলের আগের রেকর্ডটি ছিল ওমর সিভোরি ও রবের্তো বাজ্জিওর, চার মৌসুমে শত গোলের মাইলফলক ছুঁয়েছিলেন তারা।

রোনালদোর রেকর্ডের রাতে সস্যুলোকে ৩-১ গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এই জয়ে জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইল। ম্যাচে জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছেন রোনালদো, আদ্রিয়েন র‍্যাবিওট ও পাওলো দিবালা। ​গত জানুয়ারিতে লিগের প্রথম দেখায়ও সস্যুলোকে একই ব্যবধানে হারিয়েছিল সাদা-কালোরা।

নিজেদের ঘরের মাঠে শুরুতেই পেনাল্টি পায় সস্যুলো। কিন্তু জুভেন্টাসের বিদায়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন সেই পেনাল্টি ঠেকিয়ে দেন দারুণ দক্ষতায়। ম্যাচের ২৮তম মিনিটে রাবিওর নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিরতির ঠিক আগে ম্যাচের ৪৫তম মিনিটে রোনালদোর করা শততম গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এতে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্রুততম সেঞ্চুরি গোলের দেখা পান রোনালদো।

এবারের সিরি আ’য় রোনালদোর এটা ২৮তম গোল, আছেন গোলদাতার তালিকায় সবার শীর্ষে। দুই নম্বরে থাকা রোমেলু লুকাকু অনেক পেছনে, ২১ গোল।

বিরতি থেকেই ফিরে ৫৯ মিনিটে ব্যবধান কমায় সস্যুলো। তবে সাত মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় জুভেন্টাস। এবার গোলের দেখা পান পাওলো দিবালা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ের পর এখনো উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো জুভেন্টাসের। তাদের চ্যাম্পিয়নস লিগে উঠতে হলে হোঁচট খেতে হবে নাপোলি, এসি মিলান বা আটলান্টাকে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,