admin
প্রকাশিত: 12:22 PM, May 27, 2021
অনলাইন ডেস্ক
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছেড়েছেন খবরটি চাউর হতে না হতেই স্প্যানিশ সংবাদমাধ্যম ‘আলেগ্রির মাদ্রিদ যেভাবে খেলবে…
ফরাসি কিংবদন্তির রিয়াল ছাড়ার গুঞ্জন যে ওঠেনি তা নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম আজ জানিয়ে দিয়েছে শিরোপাহীন মৌসুমের পর রিয়াল কোচের দায়িত্ব ছেড়েছেন জিদান। এখন প্রশ্ন তাঁর স্থলাভিষিক্ত হবেন কে?
সংবাদমাধ্যম জানাচ্ছে, আপাতত তিনজন আছেন এই তালিকায়। রিয়াল মাদ্রিদের ‘ঘরের ছেলে’খ্যাত রাউল গঞ্জালেস, সদ্য ইন্টার মিলানের দায়িত্ব ছেড়ে দেওয়া আন্তনিও কন্তে এবং এসি মিলান ও জুভেন্টাসকে লিগ জেতানো মাসিমিলিয়ানো আলেগ্রি।স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, রিয়ালের কোচ হওয়ার দৌড়ে আলেগ্রি এগিয়ে। জিদান প্রথম মেয়াদে রিয়াল কোচের দায়িত্ব ছাড়ার পর একবার ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছিলেন আলেগ্রি।
তখন তাঁর ভাগ্যে শিঁকে না ছিঁড়লেও এবার সম্ভাবনা প্রবল। যদিও দলবদলের সংবাদ আগেভাগে দিয়ে আলোচিত সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো কাল টুইট করেছেন, জুভেন্টাসও নাকি আলেগ্রিকে চাচ্ছে। ইন্টার মিলানও দৌড়ে পিছিয়ে নেই। কিন্তু এএস জানিয়েছে, আলেগ্রি রিয়ালের পছন্দের তালিকায় সবার ওপরে।
রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়েছেন জিনেদিন জিদান।
ইতালিয়ান এই কোচকে নিজেদের ডাগ আউটে বসানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াই নাকি শুধু বাকি রেখেছে রিয়াল দেরি করার কারণ একদম শেষ মুহূর্তে আলেগ্রির প্রতি জুভেন্টাস ও ইন্টারের আগ্রহ দেখানোর বিষয়টি।
কন্তে ইন্টারের দায়িত্ব ছেড়ে দেওয়ায় রিয়ালকে জড়িয়ে তাঁকে ঘিরে কথা উঠেছে। ইন্টারকে এ মৌসুমে লিগ জেতানো কন্তের শিরোপা জয়ের রেকর্ডও খুব ভালো।
জুভেন্টাসকে টানা তিন লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাও জিতিয়েছিলেন এই ইতালিয়ান ওদিকে রিয়ালের রিজার্ভ (কাস্তিয়া) দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন রাউল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,