editor
প্রকাশিত: 3:15 PM, June 14, 2021
অনলাইন ডেস্ক
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের আনজিরণ নেছা কৃষিপ্রযুক্তি বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সাবেক সেনা সদস্যের নাম রফিকুল ইসলাম রফিক (৫৬)। তিনি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলি গ্রামের মৃত ছকিমুদ্দিন প্রামাণিক ওরফে কালু চেয়ারম্যানের ছেলে।
আহতরা হলেন— ভ্যানচালক আদর্শ গ্রামের মোকলেছার রহমান (৩৭), মোটরসাইকেল আরোহী ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া (৪৮) ও ছকিনা বেগম (৩২)।
স্থানীয়দের বরাত দিয়ে তারাগঞ্জ থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, বেলা ১১টায় তারাগঞ্জ বাজার থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম।এ সময় রংপুর থেকে ছেড়ে আসা নীলফামারী নির্বাচন অফিসের একটি প্রাইভেটকার (নীলফামারী-ঘ-১১-০০৩৭) এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ওই ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নিহত এবং আহত হন তিনজন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএসএস/১৪জুন /২০২১/রেদওয়ান
আআদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,