editor
প্রকাশিত: 6:03 PM, June 30, 2021
অনলাইন ডেস্ক
আগেই নিশ্চিত হয়েছিল কোয়ার্টার ফাইনালের ৭ দলের নাম। শেষ আটের অষ্টম টিকিটের লড়াইয়ে নেমেছিল ইউক্রেন ও সুইডেন।
মঙ্গলবার রাতের ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইউক্রেন।
ওই ম্যাচের পর পরই চূড়ান্ত হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ।
এবারের ইউরো কাপ যেন অনাকাঙিক্ষত ঘটনার জন্ম দেওয়ার মঞ্চ। বিশ্ব চ্যাম্পিয়ন ও গতবারের ফাইনালিস্ট ফ্রান্স শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের যাত্রাও থেমে গেছে নকআউট পর্বের শুরুতে। ফেভারিটের তকমা লাগানো জার্মানি ও নেদারল্যান্ডসও টিকিট কাটতে পারেনি শেষ আটের।
অনেকের মতো অদ্ভুত এক ইউরো কাপ দেখছে বিশ্ব। যেখানে ফেভারিটরাই ধরাশায়ী।
শেষ আটের টিকেট পেয়েছে যারা – ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।
রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের ও স্পেনের ম্যাচ দিয়ে শুরু হবে শেষ আটের লড়াই।
একই দিনে হবে শেষ আটের পরের ম্যাচটি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় ইতালির বিপক্ষে লড়বে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।
তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ডেনমার্ক।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে একই দিনে লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন। রোমের স্তাদিও অলিম্পিকোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়।
গ্রুপ পর্বে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করে স্পেন। শেষ রাউন্ডে স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজের জাত চেনায় তিনবারের চ্যাম্পিয়নরা।
এরপর উত্তেজনায় ঠাসা ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় লুইস এনরিকের দল।
চমক দেখিয়েছে সুইজারল্যান্ড। টাইব্রেকারে ফরাসিদের ৫-৪ গোলে হারিয়ে ৬৭ বছরের মধ্যে প্রথম কোনো মেজর টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠে ফিফা র্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দলটি।
গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতেছে ইতালি। নিজেদের রেকর্ড টানা ৩১ ম্যাচে অপরাজিত আছে ইতালিয়ানরা।
একইভাবে বেলজিয়ামও গ্রুপ পর্বে জেতে তিন ম্যাচেই। শেষ ষোলোয় পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টা-ফাইনাল নিশ্চিত করে রবের্তো মার্তিনেসের দল।
শেষ রাউন্ডে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় ডেনামার্ক এরপর ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আটের টিকেট কাটে।
এদিকে শেষ ষোলোয় অবিশ্বাস্যভাবে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে চেপ রিপাবলিক।
চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের সূচি
প্রথম কোয়ার্টার ফাইনাল :
সুইজারল্যান্ড বনাম স্পেন, ২ জুলাই রাত ১০টা
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল :
বেলজিয়াম বনাম ইতালি, ২ জুলাই দিবাগত রাত ১টা
তৃতীয় কোয়ার্টার ফাইনাল :
চেক রিপাবলিক বনাম ডেনমার্ক, ৩ জুলাই রাত ১০টা
চতুর্থ কোয়ার্টার ফাইনাল :
ইউক্রেন বনাম ইংল্যান্ড, ৩ জুলাই দিবাগত রাত ১টা
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,