admin

প্রকাশিত: 12:38 PM, June 8, 2021

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতির জট

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতির জট

অনলাইন ডেস্ক

  • বর্তমানে শিক্ষা ক্যাডারে মোট পদ আছে প্রায় সাড়ে ১৫ হাজার।
  • কর্মরত আছেন ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা।

২৮তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সাড়ে ১০ বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। কিন্তু এই দীর্ঘ সময়েও গণিত বিভাগের শিক্ষকদের কোনো পদোন্নতি হয়নি। প্রভাষক পদে যোগ দিয়ে এখনো একই পদে আছেন তাঁরা। প্রায় ১৬ বছর আগে চাকরিতে যোগ দেওয়া ২৪তম বিসিএসের শিক্ষা ক্যাডারের ২ হাজার ৩৪৬ জন কর্মকর্তার মধ্যে ৩৪০ জন সহযোগী অধ্যাপক হতে পারলেও বাকিরা সহকারী অধ্যাপক পদেই রয়ে গেছেন দীর্ঘ সময়। এমনকি তাঁদের আগে যোগ দেওয়া ২২তম বিসিএসেরও অনেকে সহকারী অধ্যাপক পদেই আছেন।

শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরিজীবনের দীর্ঘ সময়েও পদোন্নতি না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। শিক্ষা ক্যাডারের একদল কর্মকর্তা পদোন্নতির এই জট খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে কিছুদিন আগে লিখিত আবেদন করেছেন।

মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, তাঁদের কাজ হলো কর্মকর্তাদের তালিকাটি প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো। সেটি তাঁরা পাঠিয়েছেন। বাকি কাজ এখন মন্ত্রণালয় পর্যায়ে চলমান।

এক দশকের বেশি সময় ধরে একই পদে অনেকে। সহযোগী ও সহকারী অধ্যাপক পদে প্রায় তিন বছর ধরে পদোন্নতি বন্ধ

সংখ্যার দিক দিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অন্যতম বড় ক্যাডার। বর্তমানে এই ক্যাডারে মোট পদ আছে প্রায় সাড়ে ১৫ হাজার। এর মধ্যে কর্মরত আছেন ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা। এই ক্যাডারের অধিকাংশ কর্মকর্তা সরকারি কলেজে শিক্ষকতা করেন। আর কিছুসংখ্যক কর্মকর্তা মাউশি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত।

শিক্ষা ক্যাডারের অন্তত ২০ জন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করছেন শিক্ষা ক্যাডারের পদোন্নতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভাবনা কম। অথচ পুলিশ, প্রশাসনসহ কিছু ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকা সত্ত্বেও নিয়মিত পদোন্নতি হচ্ছে। এ জন্য তাঁরাও চান, বিসিএসের ব্যাচ ধরে পদোন্নতি হোক।

মাউশি সূত্রমতে, প্রায় পৌনে তিন বছর আগে ২০১৮ সালের অক্টোবরে সর্বশেষ প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছিল। কাছাকাছি সময়ে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছিল। এরপর এই দুই পদে আর পদোন্নতি হয়নি। তবে গত বছরের জুলাই মাসে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার জন্য পদোন্নতি কমিটি গত রমজান মাস থেকে কাজ করে বিষয়টি চূড়ান্ত করেছেন। সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতির কাজ শুরু হবে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সাধারণত পদোন্নতি হয় শূন্য পদে। এর ফলে দেখা যায়, একই বিসিএসের কোনো কোনো বিষয়ে পদোন্নতি হলেও সব বিষয়ে হয় না। ২৮তম বিসিএসের গণিতের কথাই ধরা যাক। এই বিসিএসের গণিতের প্রভাষক মো. আবদুল হক গোপালগঞ্জের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে চাকরি করছেন। তিনি জানালেন, তাঁরা চাকরিতে যোগ দিয়েছিলেন ২০১০ সালের ডিসেম্বরে। কিন্তু এত দিনেও গণিত বিষয়ে পদোন্নতি হয়নি। অথচ তাঁদের সঙ্গে যোগ দেওয়া অন্যান্য বিষয় তো বটেই; উপরন্তু ৩১তম বিসিএসেরও কোনো কোনো বিষয়ের কিছুসংখ্যক কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সরাসরি তদারক করে মাউশি। মাউশির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ মে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই স্তরে ২২তম বিসিএস থেকে ২৬তম বিসিএসকে পদোন্নতির জন্য বিবেচনায় রেখে সম্ভাব্য তালিকাও প্রস্তুত করা হয়েছিল। এতে কমবেশি ৩ হাজার ২৫০ জনকে পদোন্নতির জন্য প্রাথমিক যোগ্য হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু এই স্তরে শূন্য পদ আছে ৩৪৫টির মতো। এর বাইরে গত বছর পদোন্নতি পাওয়া ৬০৯ জন অধ্যাপক ‘ইন সিটু’ হিসেবে আছেন, যাঁরা পদোন্নতি পেলেও কাজ করছেন সহযোগী অধ্যাপক পদে। শিক্ষা মন্ত্রণালয় চায় এই ‘ইন সিটু’ পদের সংখ্যা এবং শূন্য পদ মিলিয়ে যত পদ হয়, সেইসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিতে। কিন্তু পদোন্নতির প্রাথমিক যোগ্য হয়ে আছেন ৩ হাজার ২৫০ জনের মতো। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী পদোন্নতি দিতে গেলে বিরাটসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া সম্ভব নয়। এতে বৈষম্য ও হতাশা আরও বাড়বে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,