editor
প্রকাশিত: 4:38 PM, September 27, 2021
অনলাইন ডেস্ক
বার্সেলোনায় অভিষেকের পর থেকেই আলোচনায় ছিলেন আনসু ফাতি। সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।
তবে ইনজুরির কারণে দীর্ঘ ১০ মাস মাঠে বাইরে থাকতে হয় তরুণ এই স্ট্রাইকারকে। অবশেষে দলে ফিরেই চমক। বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়।
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবের দশ নম্বর জার্সি পেয়েছেন আনসু ফাতি। এবার প্রত্যাবর্তনের ম্যাচটা গোল করেই স্মরণীয় করে রাখলেন তিনি।
রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর লিগে গত দুই রাউন্ডে ড্র করেছিল রোনাল্ড কোম্যানের দল।
এদিন লেভান্তের বিপক্ষে পুরোটা সময় আধিপত্য করে খেলে বার্সা। ম্যাচর মাত্র ৬ মিনিটেই মেমফিস ডিপাইয় গোল করে এগিয়ে দেন দলকে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি ইয়ং। যোগ করা সময়ে বার্সার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন বদলি নানা ফাতি।
৬ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,