editor
প্রকাশিত: 8:30 PM, September 19, 2021
অনলাইন ডেস্ক
লিওনেল মেসিদের লিগে আবারও তুলকালাম কাণ্ড ঘটল। দর্শকদের উৎপাতে ম্যাচে হলো দেরিতে।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতে লিলের বিপক্ষে ডার্বি ম্যাচে ১-০ গোলে জিতেছে লেঁসে।
তবে এই জয়-পরাজয় ছাপিয়ে শনিবারের ম্যাচটি ভিন্ন কারণে আলোচিত। দর্শকদের উৎপাতে পুরো ৯০ মিনিট ধরে ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল।
ফরাসি গণমাধ্যমগুলোর খবর, প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিক লেঁসের সমর্থকরা আজবাজে কথা বলছিল। একসময় সফরকারী লিলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। তারা পাল্টা জবাব দিলেই হট্টগোল বাঁধে।
বাকবিতণ্ডার একপর্যায়ে লেঁসের সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসেন। তা দেখে সফরকারী সমর্থকরাও মাঠে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরে পুলিশ আর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে খেলা বন্ধ থাকে ৯০ মিনিট!
স্থানীয় সাংবাদিক আমেনি মোহামেদ বলেন, ‘লেঁসের সমর্থকদের আজবাজে মন্তব্যের মধ্যেই লিলের দর্শকরা তাদের দিকে কিছু একটা ছুড়ে মেরেছিলেন। এর পর লেঁসের সমর্থকরা সফরকারীদের স্ট্যান্ডের সামনে দৌড়ে যাচ্ছিল।’
দুদলের সমর্থকদের এমন তাণ্ডবের পর পুলিশের কড়া নজরদারিতে দ্বিতীয়ার্ধ শুরু হয় স্থানীয় সময় ৫-৩০ মিনিটে।
৭৪ মিনিটে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল পায় লেঁসে। গোলটি আসে ফ্রাঙ্কোস্কির পা থেকে।
জয়ের পর অবশ্য দাঙ্গা লাগানো সমর্থকদের তা উৎসর্গই করে বসেন লেঁসের মিডফিল্ডার সাকো ফোফানা।
বললেন, ‘এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমরা অনেক বেশি গর্বিত, আমরা এটা ভক্তদের জন্য করতে পেরেছি। গেল বছর আমাদের অভিজ্ঞতা ছিল না, আর আমাদের জন্য সমর্থকরাও মাঠে আসতে পারেননি। এই জয়ের পর আমরা অনেক বেশি আবেগি হয়ে পড়েছি।’
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,