editor
প্রকাশিত: 1:28 PM, September 16, 2021
অনলাইন ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে প্রথমবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসি।
সঙ্গে নামেন দলের দুই বড় তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এমন তারকাখচিত ফরোয়ার্ড লাইন নিয়েও জয় পাননি ফরাসি জায়ান্টরা।
বুধবার রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে ১-১ গোলে হোঁচট খেয়েছে পিএসজি। এমএনএম (মেসি-নেইমার-এমবাপে) ত্রয়ীকে শুরুর একাদশে রেখেও পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ মাউরিসিও পচেত্তিনোকে।
এদিন মেসি, নেইমার ও এমবাপ্পে কেউই ছন্দে ছিলেন না। দলকে জয় এনে দিতে পারলেন না মেসি, নেইমার ও এমবাপ্পের কেউ-ই।
ম্যাচের শুরুতেই অবশ্য লিড নিতে পেরেছিল পিএসজি। বাম পাশ দিয়ে আক্রমণে উঠে দুই ডিফেন্ডারকে কাটান এমবাপ্পে। বল এগিয়ে দেন এন্ডের হেররেরাকে। বল পেয়েই ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বাকি কাজ সারেন এ মিডফিল্ডার।
ম্যাচের ২৭ মিনিটের সময় দলকে সমতায় ফেরান ভানাকেন। তার শট পিএসজির এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক বদলে জালে জড়িয়ে যায়। পিএসজি গোলরক্ষকের কিছুই করার ছিল না।
১-১ গোলের ব্যবধানেই বাকিটা সময় চলে খেলা।
জয়ের আশায় বেশ কয়েকবার আক্রমণে ওঠে পিএসজি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে তাতে পিএসজি সমর্থকদের হতাশাই বাড়ে।
ব্রুজের গোলপোস্ট বরাবর পিএসজির ৯টি শটের মাত্র চারটি ছিল লক্ষ্যে।
অন্যদিকে পিএসজির জাল বরাবর ১৬টি শট নিয়েছে ব্রুজ। যার সাতটিই ছিল লক্ষ্যে।
এওয়ে ম্যাচে ড্র দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল পিএসজি।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে আরবি লাইপজিগকে ৬-৩ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,