editor
প্রকাশিত: 5:56 PM, December 1, 2021
দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল অন্তরে জায়গা দিন : পীর সাহেব চরমোনাই
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে বুধবার (১লা ডিসেম্বর) বাদ আসর আলীয়া মাদ্রারাসার মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়। আগত মুসল্লিদের জিকিরের ধ্বনিতে পুরো এলাকা মুখরিত।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, তিনি বলেন দ্বিনী মাহফিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।’ এ সময় আগত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখানে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’
আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমোনাই আরও বলেন, ‘যারা মাহফিলে এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল অন্তরে জায়গা দিন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব বের করে আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিন।’
পীর সাহেব চরমোনাই এবারের মাহফিলে যুবকদের ব্যাপক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দেশের যে কোনো বড় ধরনের পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অগ্রগামী। সুতরাং যুব সমাজ যদি চারিত্রিকভাবে ভালো হয়, তবে সমাজের বিদ্যমান অনাচার-অবিচারের মূলোৎপাটন সময়ের ব্যাপার।’
আলীয়া মাদরাসার মাঠের এ বছরের বার্ষিক মাহফিলে সিলেট বিভাগ থেকে হাজার হাজার মুসুল্লি অংশ নিয়েছেন। মাহফিলে আগতরা বয়ান শোনার পাশাপাশি মাঠে অবস্থান করে জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও নফল ইবাদতে মশগুল থাকবেন আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই তিনদিন। শুক্রবার রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।
বিশেষ অতিথি হিসেবে মাহফিলে বয়ান পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খুর হাদিস মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপী, অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল আওয়াল, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম), হযরত মাওলানা আহমদ আলী, হযরত মাওলানা ফয়জুর রহমান, হযরত মাওলানা আব্দুল হক, হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম, হযরত মাওলানা রেজাউল করিম, হযরত মাওলানা রেজাউল করিম আবরার সিলেট।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,