editor

প্রকাশিত: 3:04 PM, December 3, 2021

রোনালদোর ইতিহাসগড়া রাতে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়

রোনালদোর ইতিহাসগড়া রাতে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়

অনলাইন ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাসগড়া রাতে আর্সেনালের বিপক্ষে জয় ছিনিয়ে আনলো ম্যানচেস্টার ইউনাইটেড। নাটকীয়তায় ভরা ম্যাচটিতে পিছিয়ে থাকা ম্যানইউ পর্তুগিজ তারকার পায়ের যাদুতে ঘুরে দাঁড়ায়।

শেষদিকে এসে দারুণ স্পট কিকে দলকে জয়ের বন্দরে পৌঁছান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে রোমাঞ্চকর এক ম্যাচে আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারায় রেড ডেভিলসরা। ম্যাইকেল ক্যারিকের অধীনে শেষ ম্যাচে জোড়া গোল পান রোনালদো। বাকি গোলটি করেন তারই সতীর্থ ব্রুনো ফের্নান্দেস। আর্সেনালের হয়ে একটি করে গোল করেন মার্টিন ওডেগার্ড ও এমিলি স্মিথ।

ম্যাচের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিলো খেলা। তবে ত্রয়োদশ মিনিটে এমিলি স্মিথের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষ যখন আক্রমণে, সেই মুহূর্তে সতীর্থের পায়ের আঘাতে পড়ে যান ম্যানইউ গোলরক্ষক দেভিদ দে হেয়া। সুযোগ পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে জাল খুঁজে নেন আর্সেনালের এই উইঙ্গার। পরবর্তীতে ভিএআর দেখলেও লাভ হয়নি ইউনাইটেডের। পিছিয়ে থাকা ইউনাইটেড প্রথমার্ধের এক মিনিট আগে ব্রুনো ফের্নান্দেসের গোলে সমতায় ফেরে। ফ্রেদের পাস থেকে বল পেয়ে আর্সেনালের গোলপোস্ট খুঁজে পান পর্তুগিজ এই মিডফিল্ডার।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই দারুণ খেলে যাচ্ছিলো দুই দল। রোমাঞ্চকর ম্যাচের ৫২তম মিনিটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ইতিহাস গড়েন রোনালদো। মার্কাস র‌্যাশফোর্ডের পাশ থেকে দুর্দান্ত এক শটে আর্সেনালের জালে বল ভেড়ান পর্তুগিজ এই তারকা। এরইসাথে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করার মাইলফলক অর্জন করেন তিনি।

তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। দুই মিনিট পরেই গোল করে আর্সেনালকে সমতায় ফেরান মার্টিন ওডেগার্ড। গার্বিয়েল মার্তিনেল্লির পাস থেকে বল নিয়ে ডান পায়ের শটে দাভিদ দে হেয়াকে পরাস্ত করেন নরওয়ের এই মিডফিল্ডার। কিন্তু শেষদিকে গিয়ে ৭০তম মিনিটে নাটকীয়ভাবে ইউনাইটেডকে এগিয়ে নেন রোনালদো। ডি-বক্সে ফ্রেদকে ওডেগার্ড ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে ইউনাইটেড। অপর দিকে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। ৩৩ পয়েন্ট নিয়ে চূড়ায় অবস্থান চেলসির। ৩২ ও ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,