editor
প্রকাশিত: 2:44 PM, September 29, 2021
অনলাইন ডেস্ক
চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানিয়ে প্যারিস সেইন্ট জার্মেইঁতে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি সেই কবে।
পিএসজি সমর্থকরা চাতকের ন্যায় অপেক্ষায় ছিল ফ্রেঞ্চ লিগে মেসির জাদুকরী খেলা দেখার। কিন্তু মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল হতে পারেননি ততটা। এর মধ্যেই ছিটকে গিয়েছিলেন ইনজুরিতে। খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ।
শঙ্কা ছিল চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা নিয়েও। কিন্তু পিএসজি সমর্থকদের জন্য সুখবর আসে সোমবারই। সাবেক গুরু পেপ গার্দিওলার বিপক্ষে লড়াইয়ে নামবেন মেসি।
মঙ্গলবার রাতের ম্যানসিটির বিপক্ষের ম্যাচের শুরুর একাদশেই মেসিকে রেখেছেন কোচ মাওরোসিও পচেত্তিনো।
আর ২০ হাজার কোটি টাকার হাই ভোল্টেজ ম্যাচেই গোলের অভিষেক ঘটল মেসির।
ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল উদযাপনে মেতে উঠলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
তার এই গোলে ঘরের মাঠে পাক দি ফ্রাঁসে ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় তুলে নিল পিএসজি।
দলকে অবশ্য লিড এনে দেন পিএসজির গত ম্যাচের স্কোরার ইদ্রিস গেইয়ে। ম্যাচ শুরুর মাত্র ৮ মিনিটের মাথায় দারুণ এক গোল করেন ইদ্রিসা।
আশরাফ হাকিমির পাস ধরে বাইলাইন থেকে কাটব্যাক করলেন এমবাপ্পে। নেইমার মিস করলেও পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে বিনা বাধায় জোরালা উঁচু শটে ঠিকানা খুঁজে নিলেন ইদ্রিসা।
ওই এক গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধে নেমে বেশখানিকটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা যায়। ৭৪তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই ক্ষণ।
বল ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে এড়িয়ে ডি-বক্সে এমবাপ্পেকে পাস দিলেন মেসি। ফরাসি তারকা প্রথম ছোঁয়ায় ফ্লিকে ফেরত পাঠালেন। সেই বল নিয়ে একজন ডিফেন্ডারকে এড়িয়ে সোজা জালে বল জড়িয়ে দেন মেসি।
রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
বল দখল, পাসিং ও আক্রমণে অবশ্য আধিপত্য বিস্তার করেছে ম্যানসিটি। ম্যাচে ১৮টি শট নিয়েছে গার্দিওলার শিষ্যরা। যার সাতটি ছিল লক্ষ্যে। কিন্তু পিএসজির গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তার জালের দেখা পায়নি কেউ।
পিএসজি নিতে পেরেছে মাত্র ছয়টি শট, যার তিনটি লক্ষ্যে। আর এর দুটিই জালে জড়িয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,