editor
প্রকাশিত: 4:54 PM, September 20, 2021
ছাতক প্রতিনিধি:
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম উদ্দিন (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে।
সে ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। জানা যায়, রোববার দুপুরে মঈনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত আলীর বাড়ির বিল্ডিংয়ে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করছিলো ইমাম উদ্দিন। এ সময় নিচ তলা থেকে দ্বিতীয় তলায় রড উঠানোর সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন সে। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিল্ডিংয়ের ঠিকাদার সালাহ উদ্দিন জানান , প্রায় দুই বছর ধরে হেলপার হিসেবে তার সাথে কাজ করে আসছিলো ইমাম উদ্দিন। ঘটনার সময় নিচ থেকে বিল্ডিংয়ের বাহিরের দিকে রড উপরে উঠাতে গেলে বিদ্যুতের তারে লেগে যায়।
এসময় সে দোতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, এক শ্রমিকের মৃত্যু হয়েছে জেনেছি। ঘটনাস্থলে জাহিদপুর ফাঁড়ির ইনচার্জ কে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট