editor

প্রকাশিত: 6:52 PM, July 12, 2021

সুনামগঞ্জে কলেজ ছাত্রী উদ্ধার,কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

সুনামগঞ্জে কলেজ ছাত্রী উদ্ধার,কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে অপহরণে ২৫দিন পর কলেজ ছাত্রীকে উদ্ধার করে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোরের নাম- আরিফ হোসেন (১৭)। সে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের পিকআপ চালক কফিল উদ্দিনের ছেলে। আজ সোমবার (১২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কিশোর আরিফ হোসেনকে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত ১৬ জুন বুধবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের ব্যবসায়ীর কলেজ ছাত্রীকে অপহরণ করে কিশোর আরিফ হোসেন। এঘটনার প্রেক্ষিতে কলেজ ছাত্রীর বাবা প্রথমে তাহিরপুর থানায় সাধারণ ডায়রি করেন। পরে বিস্তারিত জানতে পেরে গত ২১ জুন কিশোর আরিফ হোসেনসহ ৩জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কিশোর আরিফ হোসেনকে না পেয়ে তার বাবা কফিল উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠায়। এই বিষয়টি জানতে পেরে কলেজ ছাত্রীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় কিশোর আরিফ হোসেন। এর আগে এই কিশোর গ্যাংয়ের লিডার সিহাব সারোয়ার শিপু ও তার ২ সহযোগী সীমান্তের টেকেরঘাট জামে মসজিদের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যায়। পরে পাশর্^বর্তী বাগলী এলাকা দিয়ে ভারতে পাচাঁর কালে চুরির মোটর সাইকেলসহ সিহাব সারোয়ার শিপু ও তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করে বীরেন্দ্র নগর ক্যাম্পের বিজিবি সদস্যরা। এঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দিয়ে কিশোর গ্যাং লিডার সিহার ও তার ২ সহযোগীকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়। এরপর থেকে কিশোর গ্যাংয়ের উৎপাত এলাকায় দিনদিন বাড়তে থাকে। এমতাবস্থায় সম্প্রতি কলেজ ছাত্রী অপহরণ হয়। তাই এব্যাপারে প্রশাসনের নজরদারী বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকত সহযোগীতা কামনা করেছেন এলাকাবাসী।

এব্যাপারে তাহিরপুর সার্কেল এএসপি মোঃ বাবুল আখতার সাংবাদিকদের বলেন- গোপন সংবাদের ভিত্তি গতকাল রবিবার (১১ জুলাই) ভোরে উপজেলার মধ্য তাহিরপুর এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামী আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।

 

ডিএসএস/১২/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।