editor
প্রকাশিত: 2:16 PM, November 27, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১১৪.৪ ওভারে এই সংগ্রহ পায় স্বাগতিকরা।
শনিবার (২৭ নভেম্বর) প্রথম দিনে সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি হাঁকানো লিটন দাশ এদিন দ্বিতীয় ওভারেই ফিরে যান। হাসান আলীর বলে এলবির আবেদন উঠলে আম্পায়ার সম্মতি দেননি। তবে রিভিউ করে ঠিকই লিটনের বিদায় নিশ্চিত করে পাকিস্তান। ডানহাতি এই ব্যাটার ২৩৩ বল খেলে ১১টি চার ও একটি ছক্কায় ১১৪ রানে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশফিক ৪২৫ বলে ২০৬ রান তোলেন।
এরপর দ্রুতই ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী। হাসান আলীর বলে বোল্ড হওয়া এই ব্যাটার ১৯ বলে ৪ করেন। তবে সেঞ্চুরি বঞ্চিত মুশফিকুর রহিম বিদায় নিলে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কাছে ক্যাচ দেন মুশি। অভিজ্ঞ এই ব্যাটার ২৩৩ বলে ১১টি চারে ৯১ রান করেন।
দলীয় ৩০০ রানের পর তাইজুল ইসলাম আউট হন। শাহিন শাহ আফ্রিদির বলে আব্দুল্লাহ শফিককে ক্যাচ দেন তিনি। ২৮ বলে ১১ রান করেন এই বাঁহাতি।
বাংলাদেশের শেষ দুই ব্যাটার আবু জায়েদ রাহি (৮) ও এবাদত হোসেনকে (০) বিদায় করে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান আলী। ডানহাতি এই পেসারের এটি টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবার পাঁচ উইকেট দখল। অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজ ৬৮ বলে ৬টি চারে ৩৮ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তান বোলারদের মধ্যে হাসান ৫টি উইকেট পান। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট তুলে নেন। সাজিদ খান নেন একটি উইকেট।
এর আগে লিটন ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জুটিতে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আলোক স্বল্পতায় ৮৫ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক ও লিটন। ২২৫ বলে ১১৩ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন এবং মুশফিক ৮২।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,