editor
প্রকাশিত: 1:52 PM, February 27, 2021
অনলাইন ডেস্ক
ঢাকঢোল পিটিয়ে খুব আয়োজন করে শুরু হয়েছিল গোলাপি বলে ভারত-ইংল্যান্ডের দিবারাত্রির টেস্ট। কারণ টেস্টটি দিয়েই অভিষেক ঘটেছে আহমেদাবাদে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের।আর সেই টেস্ট মাত্র দেড় দিনে শেষ করে দিল ভারত! ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাতে পুরো দুদিনও লাগেনি ভারতের। এমন জয়ে ভূয়সী প্রশংসায় ভাসার কথা ছিল ভারতীয় দলের কিন্তু। কিন্তু বিরাট কোহলির দলের সেই কৃতিত্বকে ছাপিয়ে আলোচনায় এখন মোতেরার বাইশ গজের উইকেট। অনেক সাবেক তারকারা উইকেটের আচরণ নিয়ে টিপ্পটি কাঁটছেন।সেটা হবারই কথা। কারণ ম্যাচে ৩০ উইকেটের ২৮টিই নিয়েছেন স্পিনাররা। আহমেদাবাদ টেস্টের উইকেট নিয়ে ভারত দল ও আইসিসির ওপর চড়াও হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। মোতেরা স্টেডিয়ামের উইকেটকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে এমন উইকেট বানানোতে আইসিসি কেন ভারতকে থামাচ্ছে না সে প্রশ্ন তুলেছেন ভন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে মাইকেল ভন লিখেছেন, ‘ভারতের মতো শক্তিশালী দেশগুলোকে যত দিন পর্যন্ত যা খুশি তা–ই করতে দেওয়া হবে, তত দিন পর্যন্ত আইসিসিকে নখদন্তহীন মনে হবে। নিয়ন্ত্রক সংস্থা ভারতকে যা খুশি তা–ই করতে দিচ্ছে। এ কারণে টেস্ট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ পাঁচ দিনের টেস্ট দেড় দিনে শেষ হয়ে যাওয়াতে সম্প্রচারক সংস্থাগুলোর ব্যপক খতি হয়েছে বলে দাবি করেন এ ধারাভাষ্যকার।এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।টেলিগ্রাফে ভন লিখেছেন, ‘তিন দিন আগেই ম্যাচ শেষ হয়েছে, সম্প্রচারক সংস্থাগুলোর টাকাও খসছে। এতে খুশি হওয়ার কোনো কারণ নেই এবং টেস্টের স্বত্ব পেতে ভালো অঙ্কের টাকা খরচের ব্যাপারে তারা দ্বিতীয়বার ভাববে। ঘরোয়া বোর্ডের এমন বাজে পিচ বানানো মেনে নেবে না তারা। তারা তাদের টাকাও ফেরত চাইতে পারে। ’১০ উইকেটে ভারতের এ জয়ে কোনো কৃতিত্ব দেখছেন না ভন। তার মতে, আহমেদাবাদের এই টেস্টে কোনো দলই জেতেনি। জিতেছে স্পিনবান্ধন উইকেট।এক টুইটে ভন লেখেন, ‘ভারত তৃতীয় টেস্ট জিতেছে, কিন্তু এই জয়ের কোনো গভীরতা নেই। আসলে এ ম্যাচে কেউ জিততে পারেনি। আইসিসির উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া যাতে ভবিষ্যতে ভারত এমন জঘন্য পিচ না বানাতে পারে।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,