admin

প্রকাশিত: 7:35 PM, November 21, 2024

সিলেটে মুক্তিযোদ্ধার ভুয়া স্ত্রী সন্তান পরিচয়ে ভাতা উত্তোলনের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সিলেটে মুক্তিযোদ্ধার ভুয়া স্ত্রী সন্তান পরিচয়ে ভাতা উত্তোলনের অভিযোগ

5

নগরীর সুবিদবাজার বনকলাপাড়া নুরানী আবাসিক এলাকার এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান পরিচয় দিয়ে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ভুয়া কাবিননামা তৈরি করে মুক্তিযোদ্ধার মৃত্যুর ৩১ বছর পর এক মহিলা নিজেকে স্ত্রী দাবি করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দ তছির আহমদের পুত্র সৈয়দ আবু শাহিন আজাদ খোকন।

লিখিত বক্তব্যে তিনি জানান, জনৈক রবই মিয়ার মেয়ে শিমলি বেগম ও তার মা সামসুন তার মৌরসী সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে জাল দলিলসহ কাগজাদি তৈরি করে বিভিন্ন দফতরে জমা দেয়। এসব কাগজাদি ভূয়া ও জাল উল্লেখ করে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাও দায়ের করেন।

8

তিনি বলেন, দীর্ঘ তদন্ত শেষে সিআইডির তদন্ত প্রতিবেদনেও তাদের কাগজপত্র ভুয়া বলে প্রমাণিত হয়। এছাড়া হয়রানির উদ্দেশ্যে সামসুন নাহার সমছুন বাদী হয়ে মিথ্যা অভিযোগে সৈয়দ আবু শাহিন আজাদ খোকনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে পিবিআই তদন্ত করে সেটিরও কোন সত্যতা পায়নি মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

1

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ আবু শাহিন আজাদ খোকন আরো জানান, তার বীর মুক্তিযোদ্ধা পিতা মারা যাওয়ার ৩১ বছর পর সমছুন তার পিতার স্ত্রী দাবি করছেন। এমনকি শিমলি বেগম নামে এক কন্যা সন্তান রয়েছে বলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছেন। এসব কাজে তাদের সহযোগিতা করছেন বিয়ানীবাজারের চন্দরপুর গ্রামের কলমদর আলীর ছেলে ময়না মিয়া, মৃত ওয়াতির আলী কুটি মিয়ার ছেলে মজির উদ্দিন লেদন, বেদন মিয়া ও সিরাজ মিয়া।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের সম্পত্তিতে অংশীদার হওয়া এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নাম তালিকাভুক্তির জন্য এ ধরনের ভূয়া উত্তারাধিকারী সনদ তৈরি করেছেন সমছুন চক্র। বিশেষ করে শিমলি তার সঠিক পরিচয় গোপন করে বিভিন্ন কাগজাদিতে একেকবার একেকজনকে পিতা হিসেবে উল্লেখ করে আসছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি এই সমছুন চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

8

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 2 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
4