editor
প্রকাশিত: 1:20 PM, March 10, 2021
অনলাইন ডেস্ক
নদী সাঁতরে ইতালি ঢুকতে ক্রোয়েশিয়ায় অতিরিক্ত শীতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ায় সীমান্তবর্তী একটি নদী সাঁতার দিয়ে ওপারে ইতালি যাওয়ার পথে অতিরিক্ত শীতে তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনা দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।নিহত রাজু আহমদ (২২) সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজি মাসুক মিয়ার ছেলে এবং রিহান আহমদ (২২) জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ মিয়ার ছেলে।এদিকে সুনামগঞ্জের ছাতকে তাদের নিহতের খবর পৌঁছলে দুটি পরিবারেই ইউরোপের স্বপ্ন কান্নায় পরিণত হয়। তাদের বাড়িতে মা-বাবা ও আত্মীয়স্বজনরা বিলাপ করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জাউয়াবাজারে ব্যবসায়ী মাওলানা কারি জুনায়েদ আহমদ জানান, তাদের বসনিয়া থেকে ইতালি যাওয়ার কথা। তবে পথে ক্রোয়েশিয়ায় সীমান্তবর্তী একটি নদী সাঁতরে ওপারে যাওয়ার পথে অতিরিক্ত ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়।এদিকে ইতালি প্রবাসী আনোয়ার হোসেন রানাও এ তথ্য নিশ্চিত করেছেন।এ ছাড়া দুটি শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সহসম্পাদক আমিনুল ইসলাম হিরণ প্রমুখ
(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,