editor
প্রকাশিত: 8:42 PM, October 25, 2021

সিকে ফুড ইন্টারন্যাশনাল, মা ইমপোর্ট ও মা এগ্রোর সাথে ফিজা’র চুক্তি স্বাক্ষর
ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পাইনউড ওয়ারেনের সিকে ফুড ইন্টারন্যাশনাল, মা ইমপোর্ট এবং বাংলাদেশের মা এগ্রো কোম্পানীর সাথে এক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে সিলেটের ঐতিহ্যবাহী ফিজা এন্ড কোম্পানী।
সোমবার (২৫ অক্টোবর) সিলেট গোটাটিকরস্থ বিসিক শিল্পনগরীর ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের প্রধান কার্যালয় ফিজা টাওয়ারে প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক এই চুক্তি সম্পন্ন হয়।
জানা গেছে, এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সিলেটের ফিজা এন্ড কোং এর উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হবে।
ফিজা’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে সিকে ফুড ইন্টারন্যাশনাল, মা ইমপোর্ট ও মা এগ্রোর মাধ্যমে সিলেটের সুনামধন্য ব্র্যান্ড ফিজা’র উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানি শুরু হয়েছে। নতুন এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি আরও অনেকগুণ বেড়ে যাবে।
বাণিজ্যিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ফিজা’র ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বাবুল।
সিকে ফুড ইন্টারন্যাশনাল, মা ইমপোর্ট ও মা এগ্রোর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন শান্ত দেব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের জেনারেল ম্যানেজার এতেসাম মাবরুর ও ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রশীদ লস্কর।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট