editor
প্রকাশিত: 6:52 PM, February 1, 2021
নিজস্ব প্রতিবেদক:
শিশু কিশোরদের ফুটবল ট্রেনিং সেন্টার কালাপাথার ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন বাংলাদেশ ফুটবল ফেডারশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তরুন ও মেধাবী খেলোয়াড়দের প্রতিভা বিকাশে জাহিদ চৌধুরীর মতো সবাইকে এগিয়ে আসতে হবে তাহলেই দেশের ফুটবল উন্নয়ন তরান্বিত হবে।
তিনি বলেন, শিশু কিশোরদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও তাদের কে উৎসাহিত করতে হবে এবং সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি কালাপাথর একাডেমীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।সাবেক খেলোয়াড় ও কমিউনিটি এক্টিভিষ্ট কামরুল হাসান চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও মো. আরিফ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য মহিদুর রহমান মিরাজ, জেসিভা গ্রুপের লিগ্যাল এডভাইজার এডভোকেট জসিম উদ্দিন, সিলেট ডিএসএ সদস্য হাজী মিলাদ আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ বাবুল মিয়া, এডভোকেট মসরুর চৌধুরী শওকত। সার্বিক সহযোগীতা ও ব্যবস্থাপনায় ছিলেন জেসিভা গ্রুপের (ইউকে, বার্মিংহাম) চেয়ারম্যান ও একাডেমীর প্রধান উপদেষ্ঠা জাহিদ চৌধুরী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জামাল উদ্দিন,রায়হান আহমদ, আলমাছ আহমদ, জাকারিয়া চৌধূরী শিপলু, হাসান আহমদ, জুবের আহমদ, মাছুম আহমদ, রাজু আহমদ, আব্দুর রহিম,মোঃ আরিফ আহমদ, এহসান, নুরুজ্জামান, আব্দুল্লাহ, আফাজ, আসউয়াদ,বাপ্পি,রেজা,নাহিদ, আবু সুফিয়ান, ইবরাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,