editor
প্রকাশিত: 4:18 PM, February 15, 2021
অনলাইন ডেস্ক
২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দিয়েছে হরিয়ানা পুলিশ। যুবরাজের বিরুদ্ধে ‘বর্ণবাদী মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছে সেই এফআইআরে। ইতোমধ্যে সেই অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ।ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে জানায়, বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ (আইপিসি) ধারায় এফআইআর করা হয়েছে যুবরাজের বিরুদ্ধে।ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর– আট মাস আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক মন্তব্যের কারণে বিপদে পড়েছেন যুবরাজ। গত বছরের জুনে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে কথোপকথনের সময় স্পিনার যুজবেন্দ্র চাহালের টিকটক আসক্তির বিষয়ে মন্তব্য করেন যুবরাজ। চাহালকে ঠাট্টার ছলে যে কথাটি বলেন যুবরাজ, তাই নিয়ে ওই সময়ই বিতর্ক বাঁধে। যুবরাজ বর্ণবিদ্বেষ ছড়াচ্ছেন বলে তুমুল সমালোচনার শুরু হয়। পরে এ জন্য ক্ষমা চেয়ে যুবরাজ বলেন, আমি জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গের ব্যাপারে কোনো রকম ভেদাভেদে বিশ্বাস করি না। মানুষের ভালোর জন্য সারাজীবন কাজ করেছি। আমার কথায় কিছু মানুষের খারাপ লেগেছে যা অনিচ্ছাকৃত ভুল। কাউকে আঘাত করে থাকলে তার জন্য ক্ষমা চাইছি।কিন্তু ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না যুবরাজ। এক আইনজীবী তার বিরুদ্ধে হরিয়ানার হিসার থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রোববার যুবরাজের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ।এফআইআরের বিষয়ে সাবেক এই বিশ্বকাপজয়ী তারকার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,