editor
প্রকাশিত: 6:06 PM, February 15, 2021
আইকন খেলোয়াড় জাকির হাসান, জাতীয় ক্রিকেটের তারকা সোহরাওয়ার্দি শুভ, নাঈম ইসলামদের নিয়ে টিম সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস কাল ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট টুর্নামেন্টে মাঠে নামবে । টুর্নামেন্টের ফেভারিট তকমার এই দলটি মাঠের ক্রিকেটেও দারুণ কিছু করবে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। সোমবার (১৫ জানুয়ারি ২০২১) সকালে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে অনুশীলনের পর দলের লোগা উম্মোচন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র আইকন খেলোয়াড় জাকির হোসেনের হাতে লোগো সম্বলিত জার্সি তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী। পরে জাকির হোসনেকে অধিনায়কের ক্যাপ পরিয়ে দেন তিনি। এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জাতীয় ক্রিকেটারদের সাথে সিলেটের স্থানীয় ক্রিকেটারদের খেলার এই সুযোগটি দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে। করোনাকালিন সময়ে খেলোয়াড়রা দীর্ঘদিন মাঠে খেলা থেকে বঞ্চিত ছিলেন। সিলেটে হয়নি নিয়মিত ক্রিকেট লীগ। ফলে পেশাদার খেলোয়াড়দের নানামুখি সংকটে পড়তে হয়েছে।
ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট টুর্নামেন্ট সংকট থেকে উত্তোরণের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন, সায়েম আলম রিজভী, আজাদ খান, জয়নুল, এজাজ, শাহানুর, ইরফান, নাজমুল, সাকিব, জালাল উদ্দিন, সুহাদুল, শাহরিয়ার ও সুজন।
সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র দলের কোচের রেজাউল হক নাঈম, সহকারি কোচ মো. আল ওয়াদুদ সুইট এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রুবেল আহমদ নান্নু।দলের লোগো উম্মোচন আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। এদিকে বিকেলে নগর ভবনে দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। িএতে উপস্ষিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর মো. ছয়ফুল আমীন, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,