editor
প্রকাশিত: 10:02 PM, February 16, 2021
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ক্রীড়াঙ্গনে ব্যাপক সফলতা এসেছে। সিলেটের স্টেডিয়ামগুলো উন্নয়ন করা হয়েছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলায় বাংলাদেশ এখন বিশে^ পরিচিত মুখ। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুশৃঙ্খলা ও মাদকমুক্ত রাখা সম্ভব। তিনি টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
এডভোকেট নাসির উদ্দিন খান মঙ্গলবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলা মোগলাবাজার রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোগলাবাজার ২য় স্টার স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ চুনু মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সহ ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হোসেন নাছিমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, আওয়ামীলীগ নেতা হাজী আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সেলিম আহমদ মেম্বার, ময়নুল হক মঞ্জুর, নন্দন পাল, রাহাদুজ্জামান রাকা, নিমার আলী, বাটুল মিয়া, ফারুক আহমদ রনি, দুলাল আহমদ, ময়নুল ইসলাম, ক্লাবের সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি নুরুল ইসলাম বিলাল, সাধারণ সম্পাদক মুমিনুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, অর্থ সম্পাদক শাহীন আহমদ ওলি, সহ অর্থ সম্পাদক জামিলুর রহমান লিপু ও ফয়েজ রুবেল, ক্রীড়া সম্পাদক মালেক আহমদ মুন্না, প্রচার সম্পাদক আব্দুল মুমিন, সহ প্রচার সম্পাদক ইকবাল তানভীর ও জাবেদ আহমদ, সায়েক আহমদ, তানভীর হোসেন, জেবুল আহমদ, সাহাব উদ্দীন প্রমুখ।
ফাইনাল খেলায় জয়তুন ফুটবল একাডেমী ট্রাইব্রেকারে মোগলাবাজার নাবিল ইলেক্ট্রনিক্স ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আক্কাস উদ্দিন আক্কাই, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন গিয়াস ও শামীম আহমদ। ধারাভাষ্য দেন আব্দুল আহাদ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,