editor
প্রকাশিত: 4:24 PM, January 9, 2021
অনলাইন ডেস্ক:
রেকর্ডটির কথা এখনো অজিঙ্কা রাহানে, রোহিত শর্মারা জানতে পেরেছেন কি না, কে জানে! জানতে পারলে হয়তো আফসোস করছেন। আগে জানলে নিশ্চিত এমনটা হতে দিতেন না তাঁরা!কী রেকর্ড? রানআউটের! সিডনি টেস্টে ভারতের প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যান রানআউট হয়েছেন। আর রেকর্ডের ভিত্তিতে যদি পূর্বানুমান করতে গেলে বলতে হয়, এই তিন রানআউটই এই টেস্টে ভারতের ভাগ্য লিখে দিয়েছে।
আর সেই বিধিলিপিতে ‘জয়’ লেখা নেই। রেকর্ড যে বলে, এর আগে যে ৬ বার কোনো টেস্টে এক ইনিংসে ভারতের তিন বা তার বেশি ব্যাটসম্যান রানআউট হয়েছেন,সেই টেস্টে ভারতের আর জেতা হয়নি! চারটিতে ড্র করেছে, দুটিতে হেরেছে।২ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শুরু করা ভারত আজ প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়ে গেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়া এখনই এগিয়ে আছে ১৯৭ রানে।
ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান মারনাস লাবুশেনে (৪৭*) ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্টিভ স্মিথ (২৯*)। টেস্টের তৃতীয় দিন শেষেই যে চালকের আসনে অস্ট্রেলিয়া, তা আর বলার দরকার পড়ে না।অথচ তিনটা রানআউট না হলে ভারত আরও ভালো অবস্থানে থাকতে পারত! গত এক যুগে টেস্টে এই প্রথমবার এক ইনিংসে তিন ব্যাটসম্যানকে রানআউট হতে দেখল ভারত।
টেস্ট ক্রিকেটই এমনটা দেখেছে প্রায় ছয় বছর পর।সর্বশেষ এক ইনিংসে তিন ব্যাটসম্যান রানআউট হয়েছেন ইংল্যান্ডের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জর্জে ২০১৫ সালের এপ্রিলে।ভারতের রানআউটগুলো হয়েছেও কী গুরুত্বপূর্ণ সময়ে! ইনিংসের ৬৮তম ওভারে হনুমা বিহারিকে দিয়ে শুরু। কিছুক্ষণ আগে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে হারানো ভারত তখন একদিকের ক্রিজে চেতেশ্বর পূজারার ব্যাটে বড় কিছুর আশায়, ঠুক ঠুক করে অস্ট্রেলিয়ান বোলারদের হতাশও করছিলেন পূজারা।
বিহারি অন্য প্রান্ত থেকে সঙ্গ দিয়ে যেতে পারলেই হয়তো জুটিটা বড় হতো! কিন্তু মিড অফে বলে ঠেলে রান চুরি করতে গিয়ে জশ হ্যাজলউডের দারুণ থ্রোয়ের শিকার বিহারি (৪)। লম্বা গড়নের শরীর নিয়ে হ্যাজলউড যেভাবে ডাইভ দিয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙেছেন, তা দেখে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের বুক জুড়িয়ে যাওয়ার কথা।এরপর কামিন্স-লাবুশেনের যৌথ প্রযোজনায় রানআউট হন অশ্বিন (১০)।
সেটিও কখন! পূজারা ফিরে গেছেন ওভার চারেক আগে, ভারতের তখন স্বীকৃত ‘ব্যাটসম্যান’ বলতে ক্রিজের এক পাশে রবীন্দ্র জাদেজা, আর অন্য প্রান্তে যা একটু আশা ছিল টেস্টে চারটি সেঞ্চুরি করা অশ্বিনকে ঘিরেই। নবম ব্যাটসম্যান হিসেবে যশপ্রীত বুমরা একইভাবে ফিরেছেন লাবুশেনের সরাসরি থ্রো–তে।
অন্য প্রান্তে তখনো অপরাজিত জাদেজা। শেষ পর্যন্তই অপরাজিত ছিলেন তিনি।রানআউট তিনটি না হলে ভারতের রান আরেকটু বাড়ত, লড়াইটা আরেকটু জমত—ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এমনই হয়তো ভাবছেন। রানআউট অন্তত একটি কম হলে তাঁদের মনের খচখচানিও হয়তো একটু কমত! ওই যে, রানআউটের রেকর্ডটাই যে স্বস্তিতে থাকতে দিচ্ছে না রাহানেদের।২০০৮ সালের ডিসেম্বরে শেষবার টেস্টে এক ইনিংসে তিন ব্যাটসম্যানকে রানআউট হতে দেখেছে ভারত।
বীরেন্দর শেবাগ, ভিভিএস লক্ষণ ও যুবরাজ সিংয়ের রানআউটগুলো হয়েছে দ্বিতীয় ইনিংসে। মোহালিতে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট হয়েছে ড্র।তার আগে ২০০১ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে তো লজ্জার হারই জুটেছিল! দুই ইনিংস মিলিয়ে মুত্তিয়া মুরালিধরনের ১১ উইকেট (প্রথম ইনিংসে ৮টি) আর দ্বিতীয় ইনিংসে রাহুল দ্রাবিড়, মোহাম্মদ কাইফ ও সামির দিঘের রানআউটে কুপোকাত ভারত হারে ইনিংস ও ৭৭ রানে।ইনিংসে না হলেও বড় ব্যবধানে হার জুটেছিল ১৯৯৬ সালে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও।দুই ইনিংসে গ্যারি কারস্টেনের সেঞ্চুরি, সঙ্গে প্রথম ইনিংসে অ্যান্ড্রু হাডসন ও দ্বিতীয় ইনিংসে ড্যারিল কালিনানের সেঞ্চুরি মিলিয়ে দক্ষিণ আফ্রিকা এত বড় স্কোর করে যে মোহাম্মদ আজহারউদ্দিনের প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ফিফটির সঙ্গে অনিল কুম্বলের প্রথম ইনিংসে ৮৮ রানের পরও ভারত হেরে যায় ৩২৯ রানে।
প্রথম ইনিংসে নয়ন মঙ্গিয়া, সুনীল যোশি ও কুম্বলে হয়েছিলেন রানআউট।এর আগের তিনটিতেই অবশ্য ভারত ড্র করেছিল। ১৯৭১ সালে জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো রানআউটের পাল্টাপাল্টিই হয়েছে ভারতের। আগে ব্যাট করা উইন্ডিজের প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যানকে রানআউট করল ভারত, ভারতেরও প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যানকে রানআউট করল ওয়েস্ট ইন্ডিজ।১৯৫৩ সালেও ভেন্যু ও প্রতিপক্ষ একই, তবে এবার আর ভারতের দিক থেকে পাল্টা দেওয়া হয়নি। আগে ব্যাট করা ভারতের প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যানকে রানআউট করে ওয়েস্ট ইন্ডিজ।
আর এক ইনিংসে তিন বা তার বেশি ব্যাটসম্যানের রানআউটের অন্য ঘটনাটি? সেটিতে রেকর্ডই গড়েছে ভারত! ১৯৫৫ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতের চার-চারজন ব্যাটসম্যান রানআউট হন! এখন পর্যন্ত এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের রানআউট হওয়ার রেকর্ডের শীর্ষে যৌথভাবে আছে সেটি!যৌথভাবে? তাহলে অন্য দলটি কে? তারা চলমান সিডনি টেস্টে ভারতের প্রতিপক্ষ। ১৯৬৯ সালে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানআউটের গ্যাড়ায় পড়েছিলেন অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান!
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,