editor
প্রকাশিত: 5:34 PM, April 1, 2021
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, সুস্থ ক্রীড়া ও সংস্কৃতি মানুষের মনের খোরাক যোগায়। ভাল মানের খেলাধুলা শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর মন দু’টোই ভাল থাকে।
জেলা প্রশাসক গত ৩১ মার্চ বুধবার রাতে সিলেট টেনিস ক্লাব মাঠে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট টেনিস ক্লাবের উদ্যোগে সিলেটের স্বনামধন্য হোটেল স্টার প্যাসিফিক স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্ট ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হকের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক সিলেট স্টার প্যাসিফিক হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম উদ্দিন, টেনিস ক্লাবের সহ সভাপতি সামুন মাহমুদ খান, মাহি উদ্দিন আহমদ সেলিম, এনডিসি ইশতিয়াক ইমন, টেনিস ক্লাবের সদস্য প্রফেসর নিরঞ্জন পাল, প্রফেসর শহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, ইমরান চৌধুরী, শাহাদত হোসেন, মুবশ্বির আলী, ডাঃ শ্রীজন, স্টার প্যাসিফিক হোটেলের মার্কেটিং ডারেক্টর ফখর উস সালেহীন, মাহদী সালেহীন, মাহিন আহমদ সালেহীন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,