editor
প্রকাশিত: 1:34 PM, June 29, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। তবে ‘লকডাউন’ উপলক্ষে গণপরিবহন বন্ধ করা হলেও সড়কে সাধারণ যানবাহনের চাপ যেন বৃদ্ধি পেয়েছে।
তবে অন্যান্য যানবাহনের তুলনায় পুরো সিলেট দখরে ছিলো সিএনজি অটোরিকশা ও রিকশার দখলে। মঙ্গলবার (২৯ জুন) সিলেটের প্রধান প্রধান সড়কগুলো ঘুরে এমন চিত্রই দেখা যাচ্ছে। সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, রিকশা, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী পরিবহন অন্যান্য সময়ের তুলনায় এই ‘লকডাউনের’ মধ্যে যেন বৃদ্ধি পেয়েছে।
এছাড়া বন্দরবাজার, আম্বরখানা, কদমতলীসহ বেশকিছু সড়কে যানজটের চিত্রও দেখা গেছে। এসব এলাকাসহ আশপাশ এলাকা ঘুরে দেখা যায় অন্যান্য সময়ের তুলনায় সড়কে মানুষের ভিড় অনেক বেশি।
গোলাপগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, বাজার করতে সিলেটে এসেছি ২২০ টাকা খরচ করে। সিএনজি অটোরিকশার চালকরা লকডাউনের কথা বলে ভাড়াও বেশি আদায় করে নিচ্ছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের তিনি জানান, সিলেটের ভেতরে কেউ যাতে প্রবেশ করতে ও বাহির হতে না পারে সেজন্য মহানগর পুলিশ সর্তক রয়েছে। মাঠ পর্যায়ের পুলিশের পাশাপাশি থানা ও ফাঁড়ি পুলিশ কাজ করে যাচ্ছে। সেই সাথে ট্রাফিক পুলিশের একাধিক টিম থানা পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে। সিলেট মহানগরী এলাকায় পুলিশের ১৬টি টিম কাজ করছে বলে জানান তিনি।
বিয়ানীবাজারের নিয়ামত আলী নামে একজন বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী জানান, ‘লকডাউনের’ফলে যানবাহন বন্ধ করা হলেও অফিস এখনো খোলা। তাই অফিসে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেটি অবশ্য তিক্ত একটি বিষয়, আবার ভোগান্তিরও।
এবার লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ। সীমিত লকডাউনের প্রথম দিনে নানা দুর্ভোগ আর অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অফিসগামী মানুষের। তারা রিকশা, রাইড শেয়ারিং মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
ডিএসএস/২৮/জুন/২০২১/আল-আমিন
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে