editor
প্রকাশিত: 2:33 PM, July 25, 2021
দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগ্নিকান্ডে ৮টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে আনুমানিক ২ কোটি টাকার মত মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মসজিদ সংলগ্ন একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। বাজারে থাকা ব্যবসায়ী ও উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে দোকান গুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় দুইকোটি টাকার মত ক্ষতি হয়েছে।
এদিকে দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু বর্ষার পানিতে রাস্তা তলিয়ে যাওয়ার তারা আধাপথ থেকে ফিরে আসে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।