editor
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

ভাঙা সড়কে দুর্ভোগ ১০ গ্রামবাসীর
প্রতিনিধি ধর্মপাশা (সুনামগঞ্জ)
ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ধর্মপাশা-নোয়াবন্দ সড়ক সংস্কার না হওয়ায় এক যুগেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১০টি গ্রামের মানুষ। ভাঙা সড়কের কারণে নিয়মিত যানবাহন চলাচল করে না। জরুরি প্রয়োজনে যানবাহন চললেও প্রায়ই যান উল্টে ঘটে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই সড়কের ভাঙা অংশে পানি জমে যায়। তখন হেঁটে চলাচলও দায় হয়ে পড়ে।
২০০৪ সালে এলজিইডির অধীনে উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়া মোড় (কৃষি ব্যাংক সংলগ্ন) থেকে নোয়াবন্দ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ হয়। এর ৪-৫ বছর পরই ধীরে ধীরে সড়কটি ভাঙতে থাকে। বর্তমানে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় কৃষকদের ধান, সবজি, পোলট্র্রি খামারে উৎপাদিত মুরগি পরিবহনে সমস্যা হচ্ছে। ফলে লোকসান গুনছেন উৎপাদনকারীরা।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ বলেন, ‘সড়কের বেহাল দশার কারণে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাসহ আশপাশের গ্রামের লোকজনের দুর্ভোগের শেষ নেই। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্যই এ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
নোয়াবন্দ, সোনাজানা, মহিষের বাতান, লংকাপাথারিয়া, দুর্বাকান্দা, মগুয়ারচর, মুরাদপুর, গাফরকান্দা, আবুয়ারচর ও হলিদাকান্দা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। গত কয়েক বছরে এ সড়ক সংস্কার কাজের জন্য একাধিকবার প্রাক্কলন প্রস্তুত করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। এদিকে সম্প্রতি আবারও সমীক্ষার কাজ করেছে এলজিইডি।
উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সি বলেন, ‘হাওরাঞ্চলে বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সমীক্ষা শেষে শয়তানখালী খালে একটি ৬০ মিটার সেতু নির্মাণসহ এ রুটে ৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য আবার প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদন হলে কাজ শুরু হবে।’
2 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
7 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 5
6 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার
5 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
4 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও