এবার লক্ষ্মীপুরে ৬ ছাত্রের চুল কেটে দিলেন শিক্ষক
অনলাইন ডেস্ক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর এবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামছাদী কাজীর দীঘিরপাড় আলিম মাদরাসার এক শিক্ষক ছয় ছাত্রের চুল কেটে দিয়েছেন। মাদরাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার মাদরাসার বারান্দায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনার এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার (০৮ অক্টোবর) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু দাখিল শিক্ষার্থীদের ইচ্ছের বিরুদ্ধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে চুল কেটে দিচ্ছেন। যাদের চুল কেটে দেওয়া হয়েছে সেই শিক্ষার্থীরা জানায়, তারা গত বুধবার … Continue reading এবার লক্ষ্মীপুরে ৬ ছাত্রের চুল কেটে দিলেন শিক্ষক
0 Comments