editor

প্রকাশিত: 2:06 PM, July 4, 2023

ঢাকায় মার্টিনেজের ১১ ঘণ্টা

ঢাকায় মার্টিনেজের ১১ ঘণ্টা

স্পোর্টস ডেস্ক
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা দেখেছে পুরো বিশ্ব। আর্জেন্টিনা দলের প্রত্যেক সদস্য দেখেছেন তাদের নিয়ে ১৭,৩২৯ কিলোমিটার দূরের একটি দেশের মানুষ কতোটা আবেগে ভাসতে পারে। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেছেন। সেই ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ মূল সফর কলকাতায় থাকলেও তার আগে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ বাংলাদেশে আসবেন এটা চাউর হয় গত মাসের শুরুর দিকে। এরপর নানা জল্পনা-কল্পনা শেষে গতকাল ভোরে বাংলাদেশে পৌঁছান এমি। প্লেন থেকে নামার পর থেকেই বিভিন্ন মুহূর্ত নিজের মুঠোফোনে বন্দি করে রাখতে দেখা যায় তাকে।

যখন ঢাকায় পা রাখেন মার্টিনেজ

ভোর ৫টা ১০মিনিটে আমস্টারডাম থেকে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মার্র্টিনেজ। সব মিলিয়ে তার ভ্রমণকালীন সময় ছিল ৩০ ঘণ্টারও বেশি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেলে যান মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা।

ফান্ডেড নেক্সটের অফিসে

কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সকাল সাড়ে ৯টায় উত্তর বাড্ডায় তার পৃষ্ঠপোষক ফান্ডেড নেক্সটের বাণিজ্যিক অফিস পরিদর্শন করেন মার্টিনেজ। এ প্রতিষ্ঠানটিই মূলত মার্টিনেজকে বাংলাদেশে এনেছে।

মাশরাফির সঙ্গে সাক্ষাৎ

আর্জেন্টাইন এই মহাতারকার সঙ্গে প্রায় ৩০ মিনিট সময় কাটান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বসিত মাশরাফি তার ফেসবুকে লিখেন- ‘কোপা আমেরিকা থেকেই আমি পছন্দ করতাম মার্টিনেজকে, যেখানে তিনি টাইব্রেকারে দু’টি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন। কত বছর পর বড় কোনো শিরোপা জিতলো আর্জেন্টিনা। লিওনেল মেসিও পেলেন দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর মনে হয়েছিল, হয়তো আরেকটি বিশ্বকাপও হতাশায় শেষ হবে মেসিদের। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেকদিনের লালিত স্বপ্ন পূরণের মতো।’ মার্টিনেজের সঙ্গে দেখা করার জন্য দু’দিন নাকি ঘুমাতে পারেনি মাশরাফির ছেলে-মেয়েরা। সেই প্রসঙ্গ টেনে ম্যাশ বলেন, ‘এমি আসছেন শুনে দু’টি দিন ঠিকমতো ঘুমাতে পারছিল না ছেলে-মেয়েরা। এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়। সে এতটা আন্তরিকতা দেখাল, এককথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিলো ওদের সঙ্গে। এখন তারা মহাখুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহাখুশি।’

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এ সময় পলকের দুই ছেলে এবং স্ত্রীও সঙ্গে ছিলেন। জুনাইদ আহমেদ পলক তার নিজের আমন্ত্রণ প্রসঙ্গে মিডিয়াকে বলেন, ‘জায়েদ এবং গালিব (ফান্ডেড নেক্সট কর্মকর্তা) আমার কাছের ছোট ভাই। তারা আইটি সেক্টর নিয়ে কাজ করে। ২৬শে জুন মার্টিনেজের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা আমাকে জানায়। আমিও ৬ বছর বয়স থেকে আর্জেন্টিনার সমর্থক। তাই সপরিবারে চলে এসেছি মার্টিনেজকে দেখতে।’ বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে আর্জেন্টিনা- বিষয়টি সেদেশের মানুষ জেনেছে মিডিয়ার মাধ্যমে। অথচ মার্টিনেজের ঢাকা সফরে সেই মিডিয়াই ছিল উপেক্ষিত। প্রতিমন্ত্রী পলক বলেন, ‘এখানে যারা এসেছে সবাই জায়েদ ও গালিবের সঙ্গে সম্পর্কের কারণেই। অনেকটা পারিবারিক ও তাদের পরিচিত পরিবেশে অনুষ্ঠানটি হয়েছে। যারা ছিলেন তারাও হয়তো আমন্ত্রিত ছিলেন।’

মার্টিনেজকে বাজপাখি ও নৌকা উপহার

মার্টিনেজকে বাংলাদেশে আনা ফান্ডেড নেক্সট কোম্পানির পক্ষ থেকে ‘বাজপাখি’ উপহার দেওয়া হয়। আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে তিনি খুবই খুশি হয়েছেন। কারণ মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। তিনি নিজেও বেশ কয়েকবার এটি বলেছেন।’ এছাড়া বিশ্বকাপ জয়ী এই গোলকিপারকে পাটের তৈরি নৌকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই উপহার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন মার্টিনেজ। এ সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ভিআইপি টার্মিনালে পৌঁছেন তিনি। ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ফের বিমান ধরেন মার্টিনেজ। সেই সঙ্গে শেষ হয় বাংলাদেশে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সংক্ষিপ্ত (১১ ঘণ্টার) সফর।

মার্টিনেজকে যা বললেন শেখ হাসিনা

খুব অল্প সময়ের জন্য এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। গতকাল দুপুরের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টাইন এই তারকা। সেখানে তাকে সোনালি রঙের একটি নৌকার রেপ্লিকা উপহার দেন শেখ হাসিনা। মার্টিনেজ শেখ হাসিনাকে তার স্বাক্ষর করা আর্জেন্টিনা দলের জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি সাংবাদিকদের জানান, আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ে দেশটির এই তারকা ফুটবলারের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সফলতা কামনা করি।’ বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফুটবল সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশিরাও ফুটবল উন্মাদ।

এ সময় ফুটবলসহ খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা এবং দাদা ফুটবলার ছিলেন।’ ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায় পর্যন্ত মিনি স্টেডিয়াম নির্মাণসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। এ সময় এমিলিয়ানো মার্টিনেজ শেখ হাসিনাকে বলেন, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, বিশেষ করে বিপুলসংখ্যক আর্জেন্টাইন ফুটবল ভক্ত আছে জেনে তিনি আনন্দিত। বাংলাদেশ সফরে এসেও তিনি খুশি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,