editor
প্রকাশিত: 10:42 PM, July 16, 2023
অনলাইন ডেস্ক
মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পরে শেষ টি-টোয়েন্টিতে ঠিকই জয় ছিনিয়ে নেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ টি-টোয়েন্টির ফর্মটাকে নিগার সুলতানারা টেনে এনেছেন ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডেতেই ভারতকে ৪০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
এই জয়ে গড়া হয়ে গেছে নতুন ইতিহাস। এটিই ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের মেয়েদের।
সিরিজের প্রথম জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নারীরা।
মিরপুরে আজকের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রান করেন। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৭ রান।
এ ছাড়া সুলতানা খাতুন ১৬ ও ফাহিমা খাতুন ১২ রান করেন।
বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তার ও রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ভারত অল আউট হয়ে যায় ১১৩ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন দিপ্তি শর্মা। যস্তিকা ভাটিয়া ও আমানজট কৌর ১৫ রান করে করেন।
২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মারুফা আক্তার। ৩০ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,