admin
প্রকাশিত: 4:33 PM, January 24, 2021
অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম্যান্স দেখিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছেন মোহাম্মদ সিরাজ। ওই সিরিজের আগেই বাবাকে হারিয়েছেন। দেশে ফিরেই সবার আগে ছুটে গেছেন বাবার কবর জিয়ারতে। এবার মোহাম্মদ সিরাজ স্বীকার করে নিলেন বান্ধবী তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় এক প্রচারমাধ্যমে স্বীকার করে নেন বান্ধবীর অবদানের কথা। তার মানে, সিরাজ এত দিন ‘ডুবে ডুবে জল খেয়েছেন’!
সেই মিডিয়াকে সিরাজ বলেছেন, ‘বাবার মৃত্যু কঠিন পরিস্থিতি তুলে ধরেছিল আমার সামনে। আমি মায়ের সঙ্গে কথা বলে নিজেকে মানসিকভাবে চাঙ্গা করতাম। বাবার স্বপ্ন যাতে পূরণ হয়, সেই চেষ্টা করে গিয়েছি সব সময়। পরিবারের পক্ষ থেকে পুরো সমর্থন পেয়েছি। বাবার যা ইচ্ছা ছিল, সেটা পরিপূর্ণ করতেই হবে, সেই ভাবনা ছিল। সেটাই হয়েছে। আমার বাগদত্তাও আমাকে নিরন্তর সমর্থন জুগিয়ে গিয়েছে।’
সিরাজের এমন বিবৃতির পরেই তার সম্পর্কের বিষয়টি ফাঁস হয়ে যায়। এত দিন তার রিলেশনশিপ নিয়ে সেভাবে কিছু বলেননি। তবে বান্ধবীর পরিচয় খোলসা করেননি সিরাজ। জানা গেছে, সিরাজের বাগদান পর্বও হয়ে গিয়েছে। এই বছরেই তাদের বিয়ে হওয়ার কথা। তবে বাবার মৃত্যু সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে। সিরাজ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন রূপকথার মতো। শেষ তিন টেস্টে অংশ নিয়ে তুলে নিয়েছেন ১৩ উইকেট।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,