editor
প্রকাশিত: 1:37 PM, January 25, 2021
অনলাইন ডেস্ক
এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও। আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটনকে হারায় বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি লিটন।
ইনিংস শুরুর প্রথম ওভারেই ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দেন ডানহাতি ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। তার প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন ওপেনার লিটন দাস।
লিটনের পর অধিনায়ক তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে উইন্ডিজ বোলিং ডিপার্টমেন্টে কাঁপন ধরালেও ইনিংস বড় করতে পারেননি।
লিটনের মতো শান্তকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ক্যারিবীয় বোলাররা। অলরাউন্ডার কাইল মায়েসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শান্ত।
সাজঘরে ফিরে যাওয়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন শান্ত।
শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় দেখেশুনে ব্যাট করছেন তিনি।
এরই মধ্যে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তবে ধীর গতিতে ব্যাট করছেন তিনি। ৫০ বলে ৩৩ রান জমা করেছেন ইতিমধ্যে।
তবে ওপর প্রান্তে সেট হয়ে যাওয়ার পর রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক তামিম। মাত্র ২ বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকালেও সিঙ্গেলস-ডাবলসে দলের পুঁজি বাড়াচ্ছেন। ইতিমধ্যে ৭০ বলে ৭১.৪৩ স্ট্রাইকরেটে অর্ধশতক করে ফেলেছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সাকিব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার খেলা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। ওপেনার তামিম ৭৩ বলে ৫৭ রান ও সাকিব ৫০ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,