admin
প্রকাশিত: 8:23 PM, May 5, 2021
অনলাইন ডেস্ক
আইপিএল স্থগিত করতে হয়েছে করোনার কারণে। এবার করোনার মধ্যে আইপিএল আয়োজন করায় ১০০০ কোটি রুপির জনস্বার্থ মামলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে। মামলাটা বোম্বে (মুম্বাই) হাইকোর্টে দায়ের করেছেন আইনজীবী বন্দনা শাহ। ভারতজুড়ে যখন করোনাভাইরাস প্রতিদিন অগণিত মানুষকে আক্রান্ত করছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, বড় বড় শহরের হাসপাতালে শয্যাসংকটে যখন সাধারণ চিকিৎসাটুকুও মানুষ পাচ্ছে না, অক্সিজেনের অভাব, নিবিড় পরিচর্যা কেন্দ্রের অভাব যখন ভারতজুড়ে হাহাকারের জন্ম দিয়েছে, ঠিক তখন বিসিসিআই কর্তারা কীভাবে আইপিএলের মতো একটা আনন্দ-আয়োজন চালিয়ে যেতে পারলেন, মামলার বিষয় এটিই।
মামলার আরজিতে বলা হয়েছে, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী যেন ১০০০ কোটি রুপি করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবায় ব্যয় করেন। এই টাকা দিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র তৈরি, অক্সিজেনের ঘাটতি মেটানো ও ওষুধ বা টিকার পেছনে ব্যয় করতে বলা হয়েছে।
এই জনস্বার্থ মামলা দায়ের করে বন্দনা শাহ নিজের ক্ষোভ উড়রে দিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই বিসিসিআই ও এর কর্মকর্তারা খুব অহংকারী। নিজেদের অনেক কিছু ভাবেন। তাঁদের যেন কোনো কিছুতেই কিছু যায়-আসে না।
করোনায় যখন হাজার হাজার মানুষ দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তখন এই বিসিসিআইয়ের কর্তারা চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গেছেন। এটা রীতিমতো মানবিক আচরণের পরিপন্থী। বিসিসিআই কর্তাদের যদি ন্যূনতম দায়িত্ববোধ ও মানবপ্রেম থাকত, তাহলে তাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামতেন। তাঁদের এখন ১০০০ কোটি রুপি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন সুবিধা তৈরিতে ব্যয় করতে হবে। একই সঙ্গে তাঁদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
করোনায় ভারতের জেরবার অবস্থায় কেন আইপিএল হচ্ছে-এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। মজার ব্যাপার হচ্ছে, আইপিএল নিয়ে সাবেক কিংবা বর্তমান কোনো ভারতীয় ক্রিকেটারই কোনো টুঁ শব্দ করেননি। এটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিদেশি ক্রিকেটাররাই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,