editor
প্রকাশিত: 3:19 PM, July 21, 2023
অনলাইন ডেস্ক
কোটি কোটি ফুটবলপ্রেমী পাখির চোখ করে আছে ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির অভিষেক ম্যাচে। ধারণা করা হচ্ছে, আগামীকাল ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে এমএলএস ক্লাবটির হয়ে নতুন যাত্রা শুরু করবেন আর্জেন্টাইন সুপারস্টার। আর মেসির এই অভিষেক দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরাও।
বাংলাদেশ থেকে এমএলএসের খেলা দেখার জন্য নির্ধারিত কোনো টিভি চ্যানেল নেই। তবে অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশ থেকে ইন্টার মিয়ামির ম্যাচ দেখা যাবে। সেক্ষেত্রে শর্ত হলো, দর্শককে অবশ্যই অ্যাপলের ডিভাইস ব্যবহারকারী হতে হবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে। তাছাড়া স্পোর্টসফাই নামের অ্যাপ থেকেও দেখা যাবে ইন্টার মিয়ামির জার্সিতে লিওনেল মেসির খেলা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার লীগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলতে নামবে ইন্টার মিয়ামি। সময়ের তারতম্যের কারণে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি না, এই প্রসঙ্গে ইন্টার মিয়ামির নতুন কোচ টাটা মার্টিনো বলেন, ‘এখন পর্যন্ত আমি যা দেখেছি, সে খেলার জন্য ফিট আছে। আশা করছি, শুক্রবারের (বাংলাদেশি সময়ে শনিবার) ম্যাচে সে থাকতে পারবে।
তবে শুরু থেকে খেলবে নাকি বিরতির পর মাঠে নামবে সে ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি।’
ক্রুজ আজুলের বিপক্ষে খেলার ইঙ্গিত দিয়েছেন লিওনেল মেসিও। আজ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এখানে (ইন্টার মিয়ামিতে) আসতে পেরে আনন্দিত এবং রোমাঞ্চিত। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে, জিততে এবং ক্লাবকে এগিয়ে যেতে সাহায্য করতে চাই। আগামীকাল দেখা হবে।’ ‘আগামীকাল দেখা হবে’ দিয়ে হয়তো ক্রুজ আজুলের বিপক্ষে নিজের অভিষেকের ইঙ্গিতই দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,