editor
প্রকাশিত: 2:02 PM, May 28, 2022
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে কুলসুমা নামের ৩৩ বছর বয়সী এক নববধূ অপহরণের শিকার হয়েছেন। শনিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে নগরীর জিন্দাবাজার এল্কাায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সিলেটের একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সম্রাট ও তার বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মুখে এই অপহরণ করে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কুলসুমা সিলেট ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে সম্রাট নামের ওই আওয়ামী লীগ নেতা তাকে উত্যক্ত করতেন এবং বিভিন্ন কুপ্রস্তাব দিতেন। বিষয়টি জানার পর কুলসুমার বাবা-মা সম্রাটের আচরণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং একপর্যায়ে গত ২৫ এপ্রিল মেয়েকে অন্যত্র বিয়ে দেন।
বিয়ের পর স্বামীর সঙ্গে সিলেট শহরে বেড়াতে গেলে ২৮ মে দুপুরে জিন্দাবাজার এলাকায় ৫-৭ জন মুখোশধারী দল একটি মাইক্রোবাসে এসে কুলসুমাকে অপহরণ করে নিয়ে যায়। তারা কুলসুমার স্বামীর বুকে পিস্তল ঠেকিয়ে তাকে ভয় দেখায় এবং কুলসুমাকে গাড়িতে তুলে নেয়। অস্ত্রের মুখে প্রকাশ্যে এমন ঘটনায় উপস্থিত পথচারীরা ভীত হয়ে কেউ এগিয়ে আসার সাহস পাননি।
অপহরণের পর কুলসুমার পরিবার কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। বরং পুলিশ পরিবারের সদস্যদের হুমকি দিয়ে জানায়, মেয়েটি প্রেমজনিত কারণে হয়তো নিজেই গিয়েছে এবং মামলা করলে উল্টো পরিবারের বিপদ হতে পারে। ফলে কুলসুমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরান আহমদ জানান, “আমরা খোঁজ নিয়ে দেখেছি, নগরীর জিন্দাবাজার এলাকায় এমন কোনো ঘটনার খবর আমাদের কাছে আসেনি। স্থানীয় বাসিন্দারাও তেমন কিছু জানে না।”
স্থানীয়রা বলছেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনা প্রশাসনের চরম অবহেলা এবং অপরাধীদের প্রতি সহানুভূতির প্রমাণ। তারা দ্রুত অপহৃত কুলসুমার সন্ধান এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট