editor
প্রকাশিত: 11:09 PM, October 8, 2021

স্পোর্টিং উইকেটে লিটন-নাঈমের ব্যাটে রানের ফুলঝুরি
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ ব্যাটসম্যানদের জন্য ছিল দুঃসহ অভিজ্ঞতা। স্লো উইকেটে কোনো দলের ব্যাটসম্যানরাই বড় রান করতে পারেননি। অবশেষে ওমানে গিয়ে ব্যাটসম্যানরা পেলেন স্পোর্টিং উইকেটের দেখা। আজ শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন লিটন কুমার দাস।
ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন লিটন কুমার দাস এবং শেখ নাঈম। দুজনে মিলে ১১.২ ওভারে গড়েছেন ১০২ রানের ওপেনিং জুটি। শ্রীবাস্তবার বলে ৩৩ বলে ৬ চার ১ ছক্কায় ৫৩ রান করা লিটন দাসের বিদায়ে এই জুটির অবসান হয়েছে। ৩২ বলে ফিফটি করা লিটন ব্যাট করেছেন ১৬০.৬০ স্ট্রাইক রেটে। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সরকার বেশিদূর যেতে পারেননি। ৭ বলে ৮ রান করে আউট হয়ে গেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৩.৫ ওভারে ১১৬/২।
নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ পিঠের সমস্যার কারণে এই ম্যাচে খেলছেন না। এছাড়া আইপিএলের কারণে অনুপস্থিত সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপ স্কোয়াড থেকে এই প্রস্তুতি ম্যাচের একাদশে নেই তাসকিন আহমেদ। ওমান ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন দুটি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার আমির কালিম। এই ম্যাচের পর অফিসিয়াল দুটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,