editor

প্রকাশিত: 11:35 PM, March 25, 2022

বেশি বেশি করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আবার ফিরিয়ে আনতে হবে : বিশ্বনাথে ব্যারিস্টার সুমন

বেশি বেশি করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আবার ফিরিয়ে আনতে হবে : বিশ্বনাথে ব্যারিস্টার সুমন

বেশি বেশি করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আবার ফিরিয়ে আনতে হবে -বিশ্বনাথে ব্যারিস্টার সুমন

বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টর সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, সুশিক্ষা অর্জন ছাড়া জাতিকে যেমন সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না, খেলাধুলার আয়োজন ছাড়া তেমনি তরুন ও যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখা যাবে না।
তাই আমাদের সবাইকে নিজেদের ভবিষৎ প্রজন্মদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড় দুবাগ গ্রামের মাঠে ‘বাহাড়া দুবাগ  যুব সমাজের’ উদ্যোগে ও বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগীতায় আয়োজিত ‘ফখরুল কাপ ফুটবল টুনামেন্ট-২২’র ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথাগুলো বলেন।
ফাইনাল খেলায় ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী (চুনারুঘাট, হবিগঞ্জ) ১-০ গোলের ব্যবধানে জাবের ইলিভেন স্টার (দশঘর, বিশ্বনাথ)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে ব্যারিস্টর সুমন আরোও বলেন, এক শ্রেণীর মানুষ আজ বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করার কাজে ব্যস্থ, তাই তারা নিজেদের খেলোয়াড় সৃষ্টির পরিবর্তে বিদেশী খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করছে। ফুটবলের সাথে বাঙালীদের আতœার সম্পর্ক।
তাই সিলেট অঞ্চল থেকে ফুটবলকে বাঁচিয়ে রাখার আন্দোলন শুরু করেছি। আর এতে সার্বিক সহযোগীতা করছেন আমাদের প্রবাসীরা। তাদের প্রতি রইল অভিনন্দন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, বর্তমান সরকারের আমলে খেলাধুলার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দেশের প্রত্যক ইউনিয়নে স্টেডিয়াম নির্মান করা হবে। আর খেলাধুলা যুব-তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর ও আলী হোসেন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান।
অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য মাসুদ আহমদ, জাবেদ আহমদ, দবির মিয়া, পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, প্রবাসী মনোহর আলী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদ, সহ সভাপতি বাবরুছ মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমদ, আয়োজক কমিটির সভাপতি ফয়েজ মিয়া, সদস্য ফরিদ মিয়া, আবুল হাসান, আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,