editor

প্রকাশিত: 10:29 PM, November 1, 2021

১শ’ ১৩ কোটি টাকা ট্যাক্স দাবি প্রস্তুত সিসিক’র

১শ’ ১৩ কোটি টাকা ট্যাক্স দাবি প্রস্তুত সিসিক’র

১শ’ ১৩ কোটি টাকা ট্যাক্স দাবি প্রস্তুত সিসিক’র

নিজস্ব প্রতিবেদক
১শ’ ১৩ কোটি টাকা ট্যাক্স দাবি প্রস্তুত করেছে সিলেট সিটি করপোরেশন। সাম্প্রতিক গৃহজরিপ শেষে এই দাবি প্রস্তুত করা হয় বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরের উন্নয়ন ও সেবা কার্যক্রম আরো জোরদার করতে সব নাগরিককে গৃহ কর প্রদানের তাগিদ তিনি।

আজ সোমবার (১ নভেম্বর) বিকেল ৩ টায় সিলেট জেলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্দেশনায় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন সক্ষমতা বাড়ানোর লক্ষেই আইনানুগভাবেই মাঠ জরিপ সম্পন্ন হয়েছে। তারই আলোকে নাগরিকদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের মাধ্যমে দাবীকৃত গৃহকর আদায়ে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সিসিকের ২৭টি ওয়ার্ডে নাগরিক সচেতনা সৃষ্টি ও কর প্রদানে উদ্বুদ্ধকরণের লক্ষে কার্যক্রম হাতে নেয়া হবে বলেও জানান তিনি।

সভায় গুরুত্বপর্ণ মতামত প্রদান করেন সাংবাদিক প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারে অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, সম্পত্তি বর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান এসেসর চন্দন দাস, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

মত বিনিময় সভায় লিখিত বক্তব্যে সিসিক মেয়র জানান, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন মোতাবেক দেশের সকল সিটি কর্পোরেশনকে কর আরোপের ক্ষমতা প্রদান করা হয়। রাজস্ব আদায়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ ও কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।

আইন অনুযায়ী প্রতি ৫ বছর পর পর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সকল বানিজ্যিক ও অবাণিজ্যিক ভবন, ব্যক্তি মালিকানাধীন বাসা-বাড়ি এসেসমেন্ট/রি-এসেসম্যান্ট করার নির্দেশনা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সেবা ও উন্নয়ন কাজ তরান্বিত করতে ও সুষম রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির জন্য ২০১৯ সালে মাঠ জরিপ পরিচালিত হয়। এর আগে এই জরিপ হয়েছিল ২০০৬-০৭ সালে।

তিনি বলেন, দীর্ঘ সময় এসেসমেন্ট না হওয়া এবং রাজস্ব আয় বৃদ্ধি না পাওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের সেবা প্রদান ও উন্নয়ন কাজের অগ্রগতিও বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের অভ্যন্তরিন ব্যয় ও উন্নয়ন ব্যয় বৃদ্ধি পেিেয়েছএই তুলনায় কয়েকগুন বেশি। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অনুমোদন সাপেক্ষে সিলেট সিটি কর্পোরেশন দেড় বছরে জরিপ শেষ করে বিধি অনুযায়ী সকল সরকারী-বেসরকারী ভবন, বানিজ্যিক প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির হোল্ডিং টেক্সের প্রাথমিক দাবি প্রস্তুত করেছে।

তিনি বলেন, সাম্প্রতিক মাঠ জরিপের তথ্যানুসারে সিলেট সিটি কর্পোরেশনে ৭৫ হাজার ৪শত ৩০টি হোল্ডিং রয়েছে। এর মধ্যে নতুন হোল্ডিং টেক্সের আওয়ায় আসবে ২০ হাজার ৬শ ৩০টি। জরিপকৃত সংখ্যা ও পরিমানের উপর ভিত্তি করে ১শ ১৩ কোটি ২৭ লাখ ৫ হাজার ৪শ ৪৫ টাকা ট্যাক্স দাবি প্রস্তুত করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালেয়ের ২০১১ সালের পরিপত্র অনুসারে আদর্শ কর তপসিলে গৃহকর ৭ শতাংশ, করজারভেন্সি ৭ শতাংশ, আলো ও পানি কর ৩ শতাংশ করে এবং স্বাস্থ্য কর ৮ শতাংশ হারে মোট ২৮ শতাংশ কর দেয়ার কথা থাকলে সিটি কর্পোরেশনের নাগরিকদের সুবিধা বিবেচনায় ২০ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির