editor
প্রকাশিত: 2:39 PM, July 9, 2024
স্পোর্টস ডেস্ক
ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচটা টাইব্রেকারে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তাদের আগে ভোর ৪টায় হওয়া ম্যাচে কলম্বিয়া পানামাকে গোলের মালা পরিয়েছে। হামেস রদ্রিগেসরা জিতেছে ৫-০ গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ এখন উরুগুয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ প্রথমবার কোপায় খেলতে আসা কানাডা।
অ্যারিজোনায় শুরু থেকেই গোলের তুবড়ি ছুটিয়েছে কলম্বিয়া। ৮ মিনিটে দলটিকে এগিয়ে নেন কোর্দোবা। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হামেস রদ্রিগেস। ৪১ মিনিটে লুইস ডিয়াস গোল করছে এই অর্ধেই স্কোর হয়ে যায় ৩-০। তার পর দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন রিচার্ড রিওস ও মিগুয়েল বোরহা। শেষ গোলটিও আসে স্পট কিক থেকে।
পানামাকে বিধ্বস্ত করে এখন সেমিফাইনালে হুঙ্কার দিয়ে রেখেছে কলম্বিয়া। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া রদ্রিগেস যেমনটা বলেছেন, ‘এখনও গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসা বাকি। আশা ফাইনালে খেলার আশা রাখি।’
১০ জুলাই নিউ জার্সিতে প্রথম সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। তার পর দিন নর্থ ক্যারোলিনায় উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার। এবার দেখে নেওয়া যাক সেমির সূচি-
কোপা আমেরিকায় সেমিফাইনালের সূচি-
১০ জুলাই- আর্জেন্টিনা বনাম কানাডা, সকাল ৬টা
১১ জুলাই- উরুগুয়ে বনাম কলম্বিয়া, সকাল ৬টা
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা