editor

প্রকাশিত: 11:22 PM, February 23, 2022

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে শীর্ষে আবাহনী

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে শীর্ষে আবাহনী

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে শীর্ষে আবাহনী

3

নিজস্ব প্রতিবেদক
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুমে সিলেটকে ঘরের মাঠ বানানো ঢাকা আবাহনী লিমিটেড চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়ে ১-০ গোলে জিতে নিয়েছে। সিলেটের ইতিহাসে এই প্রথম ঐতিহ্যবাহী দুই ফুটবল ক্লাব মুখোমুখি হয়।

8

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিপিএল সিলেটে পর্বে ২য় ম্যাচ শুরু হয় বিকাল সাড়ে ৫টায়। আগে দর্শকশূন্য থাকলেও এ ম্যাচে সরাসরি দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়। ফলে প্রচার-প্রচারণা ছাড়াই সহস্রাধিক দর্শক উপভোগ করেন ফুটবলের চিরচেনা দুই দলের খেলা।

5

সিলেট যে আবাহনীর হোম ভেন্যু তা মাঠের বাহির ও ভেতরে চোখ রেখেই বুঝা গেছে। কিন্তু দর্শক জানান দিয়েছে মোহামেডান হয়ে।

6

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান প্রথমবারের মতো মুখোমুখি হয়ে ক্রীড়া নৈপূণ্য দেখিয়েছে। সিলেটের ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠে হয়তো দর্শকপূর্ণ গ্যালারি হলে ম্যাচটি আরও জমে উঠতো। দু’দলের ম্যাচকে কেন্দ্র করে উম্মাদনা ছিল একটু বেশি সহস্রাধিক দর্শকদের উপস্থিতিতে।

বিকাল সাড়ে ৫টায় খেলা শুরুর প্রথমার্ধের ২৯ মিনিটে আবাহনীর পক্ষে ডি বক্সের ভেতরে সতীর্থ খেলোয়াড়ের ব্যাকপাস থেকে পাওয়া বলে একমাত্র গোলটি করেন সোহেল রানা। এর পর একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি আবাহনী। শন লেনের শীর্ষরাও কম সুযোগ পায়নি। বিশ ও চল্লিশ মিনিটে দুটি সুযোগ তারা হারায়। শুরু থেকেই মাঠে একের পর এক আক্রামনে অনেকটা মোহামেডানের খেলোয়াড়রা অসহায় হয়ে পড়েন।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ হারায় আবাহনী। অধিনায়ক নাবিব নেওয়াজ ভালো খেললেও গোলের দেখা পাননি। ৭৮ মিনিটে সমতা ফেরানোর চেষ্টা করেন অভি মনেক। কিন্তু গোলকিপার শহিদুল আলম কর্নার করে গোল সেভ করেন। ব্যবধান বাড়াতে আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় আবাহনী। ম্যাচে একটি মাত্র হলুদকার্ড পান আবাহনীর অধিনায়ক।

এ নিয়ে লিগে টানা তিন জয় পেল আবাহনী। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস নেমে গেছে দ্বিতীয় স্থানে। আবাহনীর জয়ে লিগে টেবিলে এসেছে পরিবর্তন। দ্বিতীয় স্থানে ওঠা শেখ জামাল ১১ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। চারে চট্টগ্রাম আবাহনী। আর ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান।

4

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

5 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

4 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

3 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

1 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

1 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

8 স্টাফ রিপোর্টার: 1 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

4 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
5