editor
প্রকাশিত: 8:57 PM, May 2, 2022

ঈদের দিন সকালেই বৃষ্টির আভাস
ডেস্ক রিপোর্ট
এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (০৩ মে)। ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঈদের আগের দিন সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বাংলানিউজকে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়েছেন।
তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তরিকুল নেওয়াজ কবির।
আবহাওয়া পর্যবেক্ষণকারী আকুওয়েদার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এবার ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টির কথা মাথায় রেখে সেভাবেই নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বায়তুল মোকাররমে নির্ধারিত ৫টি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)