editor
প্রকাশিত: 12:07 PM, October 16, 2020
অনলাইন ডেস্ক :: আইপিএলের চলতি আসরে ভালো-খারাপের মধ্য দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচ খেলে চার জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থানে আছে তারা। কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিকও নেই ফর্মে। সেই কারণে তাকে ছাড়তে হচ্ছে নেতৃত্ব। তার জায়গায় নাইটদের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মরগান।
শুক্রবার কেকেআর বিষয়টি নিশ্চিত করেছে। কার্তিক তার দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে জানিয়েছেন, তিনি ব্যাটিংয়ে বেশি গুরুত্ব দিতে চান। দলে অবদান রাখতে চান। চলতি আসরে কার্তিক সাত ম্যাচে ১৫.৪২ গড়ে করতে পেরেছেন মাত্র ১০৮ রান। কেকেআর’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘আমরা ভাগ্যবান যে, দলে কার্তিকের মতো একজন নেতা ছিলেন। যার কাছে সবকিছুর আগে দল। তার নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমরা বিস্মিত। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আমরা ভাগ্যবান যে, দলে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো মরগানের মতো একজন আছেন। তিনি দলের সহ-অধিনায়ক ছিলেন। এখন দলকে নেতৃত্ব দিতে আগ্রহী। কার্তিকের সঙ্গে সমন্বয় করে একটা ভালো জুঁটি গড়ে উঠবে বলে আশা আমাদের। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আমরা আড়াই বছর দলকে নেতৃত্ব দেওয়ার জন্য কার্তিককে ধন্যবাদ জানাচ্ছি। দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি মরগানকে।’
আইপিএলের ২০১৮ মৌসুমে কলকাতা ছাড়েন গৌতম গম্ভীর। তার জায়গায় দায়িত্ব নেন দিনেশ কার্তিক। দলকে প্লে অফে তোলেন ওই আসরে। ফিনিশার হিসেবে দুর্দান্ত খেলেন কার্তিক। প্রায় ৫০ গড়ে এবং ১৪৭.৭৭ স্ট্রাইক রেটে ৪৯৮ রান করেছিলেন তিনি। তবে পরের আসরে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় কেকেআর।
শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ