editor
প্রকাশিত: 11:31 AM, June 30, 2023
অনলাইন ডেস্ক
সবজিতে বাজার সয়লাব। গত দু’দিন ধরে কাঁচামরিচের দাম ৬০০ টাকা এবং টমেটো ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। বরগুনার বেতাগী পৌর শহরের বাজারগুলোতে গত দু’দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে।
ফলে বেশ কিছুদিন ধরে যে সবজির দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছিল, তাই হঠাৎ করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে পেঁয়াজের চড়া দাম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (২৯ জুন) বেতাগী পৌরসভার বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বাজারে কোনো সবজির কমতি নেই।
টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, শালগম, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে পাওয়া যাচ্ছে।
শীতকালীন সব ধরনের সবজি এখন বাজারে দেখা যাচ্ছে। যেসব সবজির দাম বেড়েছে তার তালিকায় রয়েছে শালগম, মুলা, টমেটো, বেগুন। শালগম প্রতি কেজির দাম ১২০ থেকে ১৩০ টাকা।
বেগুনের দাম গত সপ্তাহে কেজি প্রতি ৬০ টাকা ছিল, বর্তমানে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। গাঁজর প্রতি ১৬০ টাকা, করলা প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা।
আকার ও জাতভেদে মুলার দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঠাণ্ডা তরকারি হিসেবে পরিচিত লাউয়ের দামও বেশ বেড়েছে। গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা পিস বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা।
তবে টমেটো, কাঁচামরিচ ও গাঁজরের দাম অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। গত দু’দিনে প্রতিকেজি কাঁচামরিচ ৬০০ টাকা, টমেটো ৩০০ টাকা এবং গাঁজর ১৬০ টাকা বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী বিক্রেতা সাইফুল ইসলাম নাসির বলেন, পাইকারী বাজার থেকে কাঁচামরিচ, টমেটো, গাঁজর, মুলা, শালগম, লাউ বেশি দামে কিনতে করতে হচ্ছে। এজন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া ঈদুল আযহা উপলক্ষে সবজির আমদানি কম।
সবজির এমন দামে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পৌর শহরে বাজারে সবজি কিনতে আসা কামাল হোসেন খান বলেন, বাজারে সবজি পাওয়া যাচ্ছে। সেই হিসাবে সব সবজিরই দাম কমার কথা। কিন্তু বাজারে এসে দেখি সবকিছুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
এদিকে, পেঁয়াজের আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। আর পুরাতন দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পৌর শহরের বাজারের ব্যবসায়ী মো. মিরাজ হোসেন বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কম আছে। তাই দাম কিছুটা বাড়তি।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ