editor
প্রকাশিত: 7:30 PM, January 21, 2022

সিলেট জেলা কারাতে খেলোয়াড়দের মাঝে ব্ল্যাক বেল্ট ও সনদপত্র প্রদান
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশনে প্রথম ব্ল্যাক বেল্ট ড্যান গ্রেডিং পরীক্ষা ২০২১ এর উত্তীর্ণ খেলোয়াড়দের মাঝে বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাহিউদ্দিন আহমদ সেলিম।
সিলেট জেলা কারাতে কোচ সেনসি এম এ এ মাসুদ রানার সভাপতিত্বে ও সাইদুল ইসলাম মৌমিক এবং শুভ্রত রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা এপেক্স এর গভর্ণর জি ডি রুমু ধর, সিলেট জেলা কারাতে এসোসিসেশনের সহ সভাপতি কবির আহমদ, সাইফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার ইন্সেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের মোহাম্মদ রুহুল আমিন।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ কারাতে ফেডারেশনে সিলেট জেলার ২৭জন কারাতে খেলোয়াড় পরীক্ষায় অংশগ্রহণ করে ২১জন কৃতকার্য হওয়ায় তাদেরকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
(সংবাদ বিজ্ঞপ্তি)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,