editor
প্রকাশিত: 6:59 PM, January 12, 2021
অনলাইন ডেস্ক:
রাজারহাটে মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এই আদেশ দেন। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্রাহাম লিংকন এই তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার উমর পান্থাবাড়ি (সাতভিটা) গ্রামের ছোলায়মান আলীর ছেলে মন্তাজুল ইসলামের স্ত্রী তার সংসার ছেড়ে চলে যায়। পরে প্রায়ই সে দ্বিতীয় বিয়ের দাবিতে পারিবারিক কলহ সৃষ্টি করতে থাকে।
একপর্যায়ে গত বছরের ২০ মার্চ পুনরায় মন্তাজুল তার মায়ের কাছে দ্বিতীয় বিয়ে দেওয়ার দাবি জানালে তার মা মেহেরজান বেগম মিনু (৫৮) তাকে দ্বিতীয় বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এর জেরে ওইদিন দুপুরে জোহরের নামাজরত অবস্থায় মেহেরজানকে কুড়াল দিয়ে গলায় কুপিয়ে গুরুতর জখম করে মন্তাজুল। এতে ঘটনাস্থলেই মেহেরজান বেগমের মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী ছোলায়মান আলী বাদী হয়ে রাজারহাট থানায় ঘাতক ছেলে মন্তাজুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ প্রতিবেদনে (চার্জসীট) ও মামলার স্বাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান মেহেরজানের ছেলে মন্তাজুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,