admin
প্রকাশিত: 8:37 PM, January 13, 2021
ওটিটি জগতে নতুন কোনো নাম নয় ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘ভূত’। ২০১৬ সালের মার্চ থেকে যাত্রা শুরু করলেও কনটেন্টের দিক দিয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি তারা। তবে গত বছরের শেষ দিক থেকে আগের মতো গৎবাঁধা সিরিজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।আর সেই চেষ্টার অংশ হিসেবে হাতে নিয়েছে বেশ কিছু আয়োজন। চলতি বছর বেশ কিছু নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছে ‘ভূত’।
যার মধ্যে একটি সিরিজের জন্য নিশ্চিত হয়েছে ‘কেডি পাঠক’খ্যাত অভিনেতা রোনিত রায় এবং বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী রিচা চাড্ডার নাম। তারা অভিনয় করেছেন ‘ক্যান্ডি’ নামের একটি সিরিজে।সম্প্রতি, বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ড্রাগ, রাজনীতি, জীবনের উচ্চাকাঙ্ক্ষা, হত্যা; সবমিলিয়ে সাসপেন্সে ভরপুর একটি সিরিজ হতে যাচ্ছে ‘ক্যান্ডি’। এখানে নতুন গল্প উপহার পাবেন দর্শক।’সিরিজটি পরিচালনা করছেন আসিস আর শুক্লা। দিন কয়েকের মধ্যেই শুরু হচ্ছে এর শুটিং পর্ব।
চলতি বছরেই ‘ভূত’-এ মুক্তি দেওয়া হবে সিরিজটি।নতুন এই সিরিজ নিয়ে রোনিত রায় বলিউড হাঙ্গামাকে বলেন, ‘আমি ভাগ্যবান যে এতগুলো প্রতিভাবান পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এখন পর্যন্ত অনেক ওটিটি প্লাটফর্মেই কাজ করেছি। আমি সবসময় ডিজিটাল প্লাটফর্মগুলোকে স্বাগত জানাই। ‘ভূত’র নতুন এই ওয়েব সিরিজ নিয়েও আমি বেশ আশাবাদী।আশা করছি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারবো। এখন শুধু ‘ক্যান্ডি’র কাজ শুরু করার অপেক্ষায় আছি আমরা।’
S/H-(Rabbi-4)
3 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
7 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
5 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
3 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
4 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
6 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
7 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 7